এক্সপ্লোর

RG Kar Case: RG কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে CBI, মুখ খুললেন অভয়ার বাবা ! কার 'নাম সামনে আসছে না' বললেন ?

RG Kar Case Abhaya Parents On Atin Ghosh : অতীন ঘোষের CBI-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা, কার নাম সামনে আসছে না বললেন অভয়ার বাবা ?

কলকাতা: আর জি কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছে গেলেন CBI-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এদিকে অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে প্রতিক্রিয়া দিলেন নিহত চিকিৎসকের বাবা।

আরও পড়ুন, স্কুলে গ্রুপ C ও D পদে নিয়োগের বিজ্ঞপ্তি ! আবেদন করা যাবে কবে থেকে ?

এদিন অভয়ার বাবা বলেন,' অতীন ঘোষের নামটা অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল। কিন্তু সামনে আসছিল না। আজ হঠাৎ করে এসেছে। একটু ভাল লাগছে আরকি। যখন আমরা টালা থানায় ছিলাম, ৯ তারিখে যে ঘটনাগুলি ঘটেছে, সম্ভবত উনি ছিলেন। ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। ১৪ তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি, ওনার নের্তৃত্বে, বা যাদের যাদের চার্জশিট জমা পড়েছে, তাঁদের তাঁদের নের্তৃত্বে হয়েছে।...আরেকজনের নাম সামনে আসছে না এখনও । দেখা যাক, নামটা বলবো না এখন। '

কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের দাবি, আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভূমিকা সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। এই প্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ, যত ভোট আসবে, বিজেপি তত ED, CBI- এর উপরে ভরসা করবে । মধু খেলে জবাব তো দিতেই হবে বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।আর জি কর মেডিক্য়ালের দুর্নীতিকাণ্ডে এবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে পৌঁছল সিবিআই!এই নিয়ে ৬ দিনের অন্তরে ২ তৃণমূল বিধায়কের বাড়িতে গেল কেন্দ্রীয় এজেন্সি।

গত শনিবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের পর শুক্রবার কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ।শুক্রবার দুপুর ২.১৫ নাগাদ কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে ঢোকেন CBI-এর দুর্নীতি দমন শাখার অফিসাররা।বাড়ির বাইরে পাহারায় দাঁড় করিয়ে রাখা হয় কেন্দ্রীয় বাহিনীকে।গত বছর, আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পরই সামনে আসে আর্থিক দুর্নীতির চাঞ্চল্য়কর অভিযোগ! সেই সময় আর জি কর হাসপাতালের রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্য়ান ছিলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর রোগী কল্য়াণ সমিতির সদস্য় ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ।

এদিন প্রায় ৩ ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন সিবিআই-এর অফিসাররা।কাশীপুর-বেলগাছিয়ার ডেপুটি মেয়র ও তৃণমূল কংগ্রেস বিধায়ক অতীন ঘোষ বলেন , 'তাঁরা (CBI) এসেছিলেন আর জি করের রোগী কল্যাণ সমিতির সময় আমি যে সময়ে ছিলাম স্থানীয় বিধায়ক হওয়ার সূত্রে ছিলাম। সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। ওরা প্রশ্নমালা নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি। ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন।নোটিস পরশুদিন রাতে আমার বাড়িতে এসেছিল।এটা আর্থিক দুর্নীতির সম্পর্কে। উনি জিজ্ঞেস করেছেন রোগী কল্যাণ সমিতির ভূমিকা কী? আমি ৮-১০টা মিটিং (রোগী কল্যাণ সমিতির বৈঠক) অ্যাটেন করেছি। '

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget