এক্সপ্লোর

R G Kar Case : কেন আমৃত্যু কারাদণ্ড ? যা বললেন বিচারক...

RG Kar Case Verdict : এদিন বিচারক সাজা ঘোষণার সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেন। এনিয়ে রাজ্য সরকারকে নির্দেশ দেন তিনি।

কলকাতা : আর জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় কী সাজা হবে সঞ্জয় রায়ের ? তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। শেষমেশ তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল আদালত। 'এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না'। এদিন সাজা শোনানোর সময় এমনই মন্তব্য করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এই পরিস্থিতিতে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি নিহতের পরিবারকে ১৭ লক্ষ টাকা সহায়তা দেওয়ার জন্য় বলা হয়েছে স্টেটকে। তার কারণ, হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুন হয়েছেন ওই চিকিৎসক।

সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি চেয়ে কোর্টে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন,  'সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে বিচারব্যবস্থার প্রতি সমাজের আস্থা থাকে।' অন্যদিকে, সঞ্জয় রায়ের পক্ষে আইনজীবী সওয়াল করেন, 'মৃত্যুদণ্ডের বিকল্প কিছু আছে কি না, তা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ঠিক হোক।' সব পক্ষের বক্তব্য শোনার পর পৌনে ৩টে নাগাদ নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন বিচারক। সেইমতো নির্ধারিত সময়ে সাজা ঘোষণা করেন তিনি। তবে, সঞ্জয়ের মৃত্যুদণ্ড হতে পারে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু, তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। যদিও সিবিআই ও নির্যাতিতার আইনজীবীর তরফে, তার সর্বোচ্চ সাজার দাবি করা হয়েছিল এদিন। বিচারকের বক্তব্য, সামনে যে তথ্যপ্রমাণ রয়েছে, তার ভিত্তিতে তিনি এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না। এদিকে এই সাজা ঘোষণা পর নিহতের পরিবারের তরফে আইনজীবী, সিবিআইয়ের তদন্ত-প্রক্রিয়া এবং সিবিআই যে তথ্যপ্রমাণ পেশ করেছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। অর্থাৎ, সিবিআই ঠিকভাবে তদন্ত করেনি বলে তাঁর অভিযোগ।

এদিন বিচারক সাজা ঘোষণার সময় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলেন। এনিয়ে স্টেটকে নির্দেশ দেন তিনি। কারণ, ওই চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন করা হয়েছে। যদিও সেই সময় আদালতে উপস্থিত নিহতের বাবা-মা হাতজোড় করে বলেন, 'আমরা কখনো ক্ষতিপূরণ চাইনি।' তখন বিচারক তাঁদের বলেন, 'আইনের মধ্যে যেটা রয়েছে, আমি সেটাই করছি। আমি বলছি না যে, আপনারা ক্ষতিপূরণ চেয়েছেন।' 

উল্লেখ্য, আর জি কর-কাণ্ডে ৩টি ধারায় দোষী সাব্যস্ত হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। BNS 64 ধারা (ধর্ষণ): দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। BNS 66 ধারা (ধর্ষণের সময় এমন আঘাত করা, যার জেরে মৃত্য়ু হতে পারে) এবং BNS 103 (1) (খুন) ধারায়ও দোষী সাব্যস্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget