এক্সপ্লোর

RG Kar Case:RG কর মামলায় চিকিৎসকের বাড়িতে CBI

RG Kar Case CBI Visit Victim House: আর জি কর মামলায় চিকিৎসকের বাড়িতে CBI, নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে কী কথা হল আজ ?

কলকাতা: ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা। এই প্রেক্ষাপটে সম্প্রতি আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার।  আর এবার আজ আর জি কর মামলায় চিকিৎসকের বাড়িতে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।

আরও পড়ুন, গাড়ি-বন্দুকের কোনটাই 'উদ্ধার করতে পারেনি' পুলিশ ! কড়েয়ায় 'গণধর্ষণ' কাণ্ডে ৩ অভিযুক্তকেই বেকসুর খালাস

তদন্তকারী অফিসার সীমা পাহুজা-সহ ৩জনের টিম। ২ ঘণ্টা ধরে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা হয়েছে বলে খবর। তবে CBI-র সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন অভয়ার পরিবার। সূত্র মারফৎ খবর, 'সঞ্জয় রায়ই একমাত্র দোষী, আর কেউ নয়', এটাই বোঝাতে পরিবারের কাছে এসেছিল CBI, দাবি সূত্রের। প্রসঙ্গত, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।

আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা-বাবার  'ক্রাইম সিনে' যাওয়ার আবেদনের বিরোধিতা করেন। তখন পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার? কী হয়েছিল বুঝতে আমরা ঘটনাস্থলের টপোগ্রাফি জানতে চাই। আমরা সেমিনার রুমে প্রবেশ করতে চাই না। ক্রাইম সিনের কাছেও যেতে চাই না। অভিযোগকারী তাঁর মেয়েকে হারিয়েছেন। তদন্তে গাফিলতি না থাকলে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের হাত থেকে এই মামলা CBI-কে দিত না। 

সিবিআইয়ের আইনজীবী পার্থ সারথি দত্ত জানান, এ বিষয়ে তাঁদের কোনও আপত্তি নেই। আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের বাবা বলেন, রাজ্য সরকার এবং CBI একসাথে প্যাক্ট হয়ে গেছে। দশ মাস ধরে CBI কিছু করেনি। সেন্ট্রাল ফরেন যে রিপোর্টগুলো এসেছে সেটাও ভালো করে পড়েনি। ক্রাইম সিন সম্পর্কে cfsl যে প্রশ্নগুলো তুলেছে, সেটাই দেখতে যাবার দরকার আমাদের। সিবিআই কিছু করবে না যা করার আমাদেরকেই করতে হবে। সিবিআই কে আমরা আদালতেই বুঝে নেব। আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, আদালত অনুমতি দিলে নিহত চিকিৎসকের মা-বাবাকে ক্রাইম সিনে নিয়ে যেতে তাঁদের কোনও আপত্তি নেই। 

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget