এক্সপ্লোর

RG Kar Update : এবার সাঁড়াশি আক্রমণ ? CBI এর সঙ্গে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার সক্রিয় ED

Sandip Ghosh Investigation : CBI-এর FIR কপি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ED। সিবিআই ইতিমধ্যেই সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। 


কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের দেহ অন্য কাজে ব্যবহার থেকে বেআইনি আর্থিক লেনদেন। একের পর এক অভিযোগ তোলার পর এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ED-তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন  হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তারপর সব দিক বিবেচনা করে আর্থিক দুর্নীতি সহ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের তদন্ত সিবিআইয়ের হাতেই দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সিবিআই তদন্তের মাঝেই এবার ইডিও সক্রিয় হতে পারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

সূত্রের খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তদন্তে এবার সক্রিয় হচ্ছে ED। CBI-এর FIR কপি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ED। সিবিআই ইতিমধ্যেই সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।  কপি খতিয়ে দেখে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আলাদা FIR করার পরিকল্পনা করেছে  ED। প্রাথমিক অনুসন্ধানের কাজ শুরু করেছে তারা।

সন্দীপের বিরুদ্ধে অভিযোগের লম্বা তালিকা। তার মধ্যে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ আছে। সেই সঙ্গে রয়েছে, বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রির অভিযোগ। জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার করার চাঞ্চল্যকর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তাছাড়া টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক-অফিসারদের বদলিও করাতেন নাকি সন্দীপ । অযোগ্যদের কাজের বরাত দেওয়া সহ  কোটি কোটি সরকারি অর্থের অপচয়ের অভিযোগ আছে  আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে । আখতার আলি তাঁর করা মামলায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ১৫ রকমের অভিযোগ উল্লেখ করেছিলেন। এবার সেগুলো নিয়েই কি সন্দীপকে চেপে ধরার পরিকল্পনা করছে ইডি? 

অন্যদিকে মঙ্গলবারও সিজিওতে সিবিআই দফতরে পৌঁছেছেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।  গতকাল ১২ ঘণ্টারও বেশি আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর আগে ৯ দিনে ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রবিবার সন্দীপের বেলেঘাটার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। একাদশতম দিনে ফের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের মুখোমুখি হন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। সোমবার তাঁর পলিগ্রাফ টেস্ট করা হয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget