এক্সপ্লোর

RG Kar Case : ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না? পুলিশ ব্যর্থ, তুলোধনা আদালতের

এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না। এটা বিশ্বাস করা কঠিন। প্রশ্ন প্ধান বিচারপতির


কলকাতা : আরজি করে ( RG Kar Protest  )  মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে তোলপাড় গোটা দেশ। ঘটনার প্রতিবাদে বুধবার যখন রাত দখলের ডাক দেন মহিলারা, তখনই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে আরজি করে। প্রশ্ন ওঠে, পুলিশের ভূমিকা নিয়ে।

শুক্রবার আরজি কর সংক্রান্ত মামলায় হাইকোর্টে শুনানির শুরুতেই প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, একাধিক ই-মেল পেয়েছি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে। কী হয়েছে? রাজ্য সরকারের আইনজীবী বলেন, হঠাৎ করে ৭ হাজার মানুষের একটা দল হাসপাতালে চলে আসে। ব্যারিকেড ভেঙে দেয়। পুলিশ আটকানোর চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছোড়া হয়। ১৫ জন পুলিশ আক্রান্ত হন। তবে ঘটনাস্থল (সেমিনার রুম) সুরক্ষিত আছে।

প্রধান বিচারপতি বলেন, শহরে ১০০ জন মানুষের জমায়েত হলেও পুলিশ জানতে পারে। হনুমান জয়ন্তীর সময় আমরা দেখেছিলাম যে, কীভাবে গন্ডগোল হয়েছিল। সেখানে পূর্বপরিকল্পিত ঘটনা ছিল। এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না। এটা বিশ্বাস করা কঠিন। 

এপরই প্রধান বিচারপতি বলেন, এটা প্রশাসনের ব্যর্থতা। পুলিশ নিজেদেরকেও রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুঃখজনক পরিস্থিতি। ৭ হাজার মানুষ তো হেঁটে আসেনি। তারা নিশ্চয়ই গাড়ি করে এসেছিল। ১৫ জন লোক বিভিন্ন দিক থেকে ঢুকে এলে সেটা বোঝা যায়, কিন্তু ৭ হাজার লোক চলে এল, এটা বোধগম্য হল না। ওই এলাকা আগে থেকে কেন ঘিরে ফেলা হল না? কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না? ওখানে কর্মসূচি করার অনুমতি কেন দিলেন?  তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, কাউকে কোনও অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে , নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, ৭ হাজার মানুষ মানুষ ওই ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল না। ৪০-৫০ জনের একটা দল ভাঙচুর চালায়। আন্দোলনকারীদের পিছনে গিয়ে পুলিশ আশ্রয় নেয়।   এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, লরিতে করে দুষ্কৃতী নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। কামারহাটি এবং হাওড়া থেকে লোক নিয়ে আসা হয়েছে।   

অদূর ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেটা কীভাবে নিশ্চিত করা যাবে সেটাই মূল প্রশ্ন, মন্তব্য করেন প্রধান বিচারপতি । 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget