এক্সপ্লোর

RG Kar Protest: RG করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ নৈহাটিতে ! 'রাজনৈতিক লোকজন ঢুকে হাত চালিয়েছে..'

Attacked During RG Kar Protest: RG করকাণ্ডে প্রতিবাদ মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ, হামলা চলাকালীন 'পুলিশের খোঁজ মেলেনি' বলে বিস্ফোরক অভিযোগ, কী বলছেন আন্দোলনকারী ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।

এক আন্দোলনকারী জানিয়েছেন, 'আমরা সকলে জমায়েত হয়েছিলাম পার্কের সামনে। সেখানে আমাদের প্রাক্তনীরা বাদ দিয়েও, মানুষের ঢল ঢুকে পড়ে। এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকেই ওরা ঝামেলা অশান্তি শুরু করে। গায়ে হাত তোলে।আমাদের মাইক্রোফোনের সমস্ত তার ছিড়ে দেওয়া হয়। আমরা আরজি কর কাণ্ডে বিচার চেয়ে। আমরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে স্লোগান দিইনি। প্রশাসনের বিরুদ্ধে কোনও স্লোগান দিইনি।.. কিন্তু রাজনৈতিক লোকজন এখানে অনুপ্রবেশ করে রীতিমত আমাদের উপর হাত চালিয়েছে। পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু শেষে এসে দুই তিনকে দেখতে পেলাম। কিন্তু তাঁদের কোনও তৎপরতা দেখতে পেলাম না। আশা করি পুলিশের তৎপরতা থাকলে এমন কিছু ঘটত না।..'

প্রতিবাদীদের হুমকি দিয়ে, আন্দোলনকারীদের দিকে একের পর এক আক্রমণ ছুড়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সম্প্রতি তাঁর বিধানসভা কেন্দ্র দিনহাটাতে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা। আর জি কর মেডিক্য়াল কলেজে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে কোনও শান্তিপূর্ণ প্রতিবাদ হলে রাজ্য় সরকার যেন ক্ষমতা প্রয়োগ না করে। ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আর এই নির্দেশের ঠিক আগে কোচবিহারের দিনহাটায় দেখা গিয়েছিল উল্টো ছবি।

আরও পড়ুন, RG Kar কাণ্ডে রাসবিহারীতে ফের মুখ খুললেন নির্যাতিতার বাবা, 'কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছে না..'

পুলিশের সামনেই প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।আরজি কর-কাণ্ডের প্রতিবাদে, সোমবার সন্ধেয় দিনহাটায় মিছিল বের করেন স্থানীয় মহিলারা। মিছিলের শুরু থেকেই সামনে ছিল পুলিশ। কিন্তু অভিযোগ, তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে, তৃণমূলের কর্মী-সমর্থকরা মাইক ও ফ্লেক্স নিজেদের দখলে নিতে চায়। মিছিলে আচমকা বিজেপি ও CBI-এর বিরুদ্ধে স্লোগান ওঠে। পুলিশের সামনেই ২ পক্ষের মধ্য়ে বচসা, হাতাহাতি শুরু হয় যায়। এরপর তৃণমূল সমর্থকরা যখন তেড়ে আসছে, তখন দেখা যায় কার্যত তাদের জায়গা ছেড়ে দেওয়ার ভঙ্গীতে সরে দাঁড়াচ্ছিল পুলিশ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget