এক্সপ্লোর

RG Kar Case : চিকিৎসক ধর্ষণ-খুনের দিন সকাল থেকে SSKM-এ আসেননি অভীক !

অভীক দে-র বেনিয়মে কার্যত অতিষ্ঠ হয়ে যান ডিন। তারপর স্বাস্থ্যভবনে চিঠিও লিখেছিলেন এসএসকেএম-এর ডিন। সেই চিঠিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । 

 

কলকাতা : ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তাঁদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে। রাজ্য়ের বিভিন্ন সরকারি মেডিক্য়াল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠেছে বিরূপাক্ষ এবং অভীক দে-র বিরুদ্ধে। এঁরা দুজনেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। আর এদের নিয়ম-ভাঙার ইতিহাস এতি দীর্ঘ। অভীক যে নিয়মের তোয়াক্কাই করেন না, তার প্রমাণ মিলেছে এসএসকেএম-এর ডিনের লেখা একটি চিঠিতে। অভীক দে-র বেনিয়মে কার্যত অতিষ্ঠ হয়ে যান তিনি। তারপর স্বাস্থ্যভবনে চিঠিও লিখেছিলেন এসএসকেএম-এর ডিন। সেই চিঠিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । 

ওই চিঠি অনুসারে, আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুনের দিন সকাল অর্থাৎ ৮ অগাস্ট থেকেই এসএসকেএমে আসেননি অভীক দে। অথচ ঠিক তার পর দিন আরজি করে ক্রাইম সিনে ভাইরাল ভিডিও-য় অভীককে দেখা গিয়েছে বলে অভিযোগ। নিজের ডিপার্টমেন্ট, নিজের ইউনিট, এমনকী এসএসকেএম কর্তৃপক্ষ, কারও থেকেই লম্বা ছুটির অনুমতি নেননি অভীক দে। অথচ তিনি আসছেনই না। কিন্তু তিনি আছেন শহরেই। সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ অভীক দেকে রবিবারই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। 

এছাড়াও এসএসকেএম-এর ডিন স্বাস্থ্যভবনে লেখা চিঠিতে জানিয়েছেন, '২০ ফেব্রুয়ারি পিজিটি হিসেবে যোগ দিলেও, এখনও রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফরমালিটি পূরণ করেননি তিনি। এনএমসি-র নির্দেশ থাকা সত্ত্বেও, হাসপাতালের বায়োমেট্রিক হাজিরায় নথিভুক্ত করাননি অভীক। ডিন অফিস থেকে নিজের পরিচয়পত্রও সংগ্রহ করেননি অভীক'। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে দেওয়া চিঠিতে একের পর এক অভিযোগ এনেছেন এসএসকেএম-এর ডিন।      

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন মামলায় বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও সৌরভ পালকে রবিবার তলব
করে সিবিআই। এদিন সিজিও কমপ্লেক্সে মাঝরাত পর্যন্ত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর জি কর হাসপাতালে কী করছিলেন অভীক-বিরূপাক্ষরা? কারও নির্দেশে কি নিজেদের হাসপাতাল ছেড়ে আর জি কর মেডিক্যালে গিয়েছিলেন? জানতে অভীক-বিরূপাক্ষদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। 

আরও পড়ুন : 

দেশ থেকে শুরু বর্ষা বিদায়, বঙ্গের আকাশ থেকে কবে বিদায় নেবে কালো মেঘ?

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget