এক্সপ্লোর

RG Kar Case: আবেদনেও মেলেনি সাক্ষাৎ, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কী বললেন নির্যাতিতার মা-বাবা ?

Victims Parent Amit Shah On RG Kar Case: আবেদনেও মেলেনি অমিত শাহের সাক্ষাৎ, কী প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের পরিবারের ?

 কলকাতা: আবেদনেও মেলেনি অমিত শাহের সাক্ষাৎ, হতাশ নিহত চিকিৎসকের মা-বাবা। 'অমিত শাহ সময় দিতে পারেননি, সারা দেশের দায়িত্ব রয়েছে। উনি হয়তো দেখা করার সময় পাননি, ওনার দলের লোকেরা যোগাযোগ রাখছেন। অমিত শাহের সাক্ষাৎ পেলে ভাল লাগত, মনের জোর বাড়ত', শাহের সাক্ষাৎ না পাওয়া নিয়ে মন্তব্য নিহত চিকিৎসকের বাবার।

সাক্ষাৎ চেয়ে আগেই চিঠি লিখেছিলেন অমিত শাহকে। আর জি কর-কাণ্ডের আবহে প্রথমবার কলকাতায় এলেও, নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ প্রায় ১৭ ঘণ্টা ধরে রাজ্যে থাকলেও সাক্ষাতের সময় পেল না নিহত চিকিৎসকের পরিবার। আর এই প্রেক্ষাপটে তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছে সিপিএম। এ বিষয়ে কিছু বলার নেই, প্রতিক্রিয়ায় বললেন সুকান্ত মজুমদার।

সাক্ষাৎ চেয়ে আগেই চিঠি লিখেছিলেন অমিত শাহকে। আর জি কর-কাণ্ডের আবহে প্রথমবার কলকাতায় এলেও, নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ প্রায় ১৭ ঘণ্টা ধরে রাজ্যে থাকলেও সাক্ষাতের সময় পেল না নিহত চিকিৎসকের পরিবার। আর এই প্রেক্ষাপটে তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছে সিপিএম। এ বিষয়ে কিছু বলার নেই, প্রতিক্রিয়ায় বললেন সুকান্ত মজুমদার।

আর জি কর-কাণ্ডের পর প্রথমবার বঙ্গ সফরে এলেন অমিত শাহ। কিন্তু নিহত চিকিৎসকের মা বাবা সাক্ষাতের সময় পেলেন না। মা-বাবার সঙ্গে অমিত শাহের দেখা হল না, কথা হল না। আর এই ইস্যুকে হাতিয়ার করেই ফের একবার তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। অমিত শাহজি এলেন। আর ওদিকে আর জি করের নির্যাতিতার পরিবার আশা করে বসেছিলেন, হয়তো দেখা করবেন। চিঠিও দিয়েছিলেন। দেখাটা হল না। সাংবাদিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, 'কিছু বলার নেই।'

৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজের মধ্যে খুন হন তরুণী চিকিৎসক। তারপর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। অভূতপূর্ব নজিরবিহীন গণআন্দোলনের সাক্ষী হয় বাংলা। আমরণ অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে ১৮ অক্টোবর এবিপি আনন্দর 'ঘণ্টা খানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে তদন্তের বিষয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন নিহত চিকিৎসকের মা-বাবা।অমিত শাহকে চিঠি লিখে নিহত চিকিৎসকের বাবা বলেন,'আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করছি। আপনার সুবিধামতো যে কোনও জায়গায় গিয়ে দেখা করতে চাই। আমার মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর, আমরা ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখন অসহায় বোধ করছি। আমি সস্ত্রীক আপনার সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা আপনার গাইডেন্স ও সাহায্য চাইছি।' 

আরও পড়ুন, উপনির্বাচনের মুখে মিনাখাঁর বিধায়কের উপর 'হামলা' ! 'কালীপুজোর উদ্বোধন থেকে ফিরছিলেন..'

এই আবহে শনিবার রাতে কলকাতায় পৌঁছন অমিত শাহ। জোরালো হয় প্রশ্ন, তিনি কি নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে কথা বলবেন? তাঁদের সাক্ষাতের সময় দেবেন? তাঁদের কথা শুনবেন?কিন্তু শেষ অবধি সরকারি অনুষ্ঠান এবং বিজেপির কর্মসূচিতে অংশ নিলেও আর জি কর মেডিক্যাল কলেজের নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে দেখা করলেন না অমিত শাহ। প্রায় ১৭ ঘণ্টা রাজ্যে থাকলেন তিনি। কিন্তু কথা হল না নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে। সূত্রের দাবি, নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা সকাল থেকে বাড়িতেই ছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে তাঁদের সঙ্গে কোনওরকম কেউ যোগাযোগ করেননি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget