এক্সপ্লোর

RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির

Bhadreswar News: রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান প্রত্যাখান করল ভদ্রেশ্বরের বাবুর বাজার পুজো কমিটি। উৎসব না করে খুব সাধারণ ভাবে তারা পুজো করবে বলে জানিয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ভদ্রেশ্বর: দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই RG কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান (State government Puja donation) অস্বীকার করা পুজো কমিটিগুলির সংখ্যা বাড়ছে। দীর্ঘ হচ্ছে অনুদান প্রত্যাখানের তালিকা। এবার তাতে নাম লেখালো হুগলি জেলার ভদ্রেশ্বরের বাবুর বাজার বারোয়ারী (Bhadreswar Babur Bazar Puja Committee)। আনন্দ উৎসব বাদ দিয়ে শুধুমাত্র নিয়ম মেনে খুব সাধারণ ভাবে তারা পুজো করবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: West Bengal Weather Updates: পুজোর মুখে ফের ভারী বৃষ্টি কলকাতা-সহ জেলায়, উৎসবের আমেজ কি মাটি হবে দুর্যোগে? আবহাওয়া দফতর যা বলছে...

এর আগে হুগলি জেলার উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দুটি ও বৈদ্যবাটির একটি পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান নেবে না বলে জানিয়ে ছিল। এবার সেই তালিকায় সংযোজন হল ভদ্রেশ্বরের বাবুর বাজার বারোয়ারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭৯ বছর আগে শুরু হওয়ায় এই পুজো নিরবিচ্ছিন্ন ভাবে হয়ে আসছে। গতবার সরকারি অনুদানের ৭০ হাজার টাকা নিয়েছিল পুজো কমিটি। কিন্তু, এবার আরজি কর ঘটনার প্রতিবাদে তারা সরকারি অনুদান নেবে না এই মর্মে চন্দননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বাবুর বাজার বারোয়ারি।

আরও পড়ুন: RG Kar Case: RG কর কাণ্ডে গ্রেফতার তৃণমূলের ছাত্রনেতা আশিস পাণ্ডে, আর্থিক বেনিয়মের অভিযোগে ধৃত

এপ্রসঙ্গে পুজো কমিটির কার্যকরী সভাপতি অশোক ঘোষ বলেন, "আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশে-বিদেশে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি অনুদান নেব না। কোনও আনন্দ উৎসব করব না। ধর্মের অনুষ্ঠান ধর্মীয় ভাবে পালন করব। এলাকার মানুষকে সংগঠিত করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। অনুদান প্রত্যাখ্যান করাতে এলাকার মানুষ আমাদের সাধুবাদ জানিয়েছেন। এমনকী অনেকেই আগে যা চাঁদা দিতেন তার দ্বিগুণ চাঁদা দিচ্ছেন।"

ওই পুজো কমিটির এক সদস্যা দেবান্বীতা হালদার বলেন, "পুজো করতে হবেই,তাই করা। তবে কোনও উৎসবে থাকছি না। আমিও একজন মেয়ে তাই এই প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Monalisa Maity : 'মানুষ ফাঁদে পড়ুক বা কষ্ট পাক এটা আন্দোলনের উদ্দেশ্য তো নয়', আন্দোলনরতদের কী বার্তা মোনালিসা মাইতির?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget