এক্সপ্লোর

RG Kar Update: 'দুর্ভাগ্যজনক...', আরজি কর কাণ্ডে দলের সাংসদের কোন দাবি নিয়ে তোপ কুণালের?

Kunal Ghosh: X হ্যান্ডেলে পোস্ট করে দলের বরিষ্ঠ সাংসদের দাবির কড়া সমালোচনা করেছেন কুণাল


কলকাতা: আর জি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। কিন্তু দলের সাংসদের বক্তব্য়েরই তীব্র সমালোচনা করলেন কুণাল ঘোষ। X-পোস্টে পাল্টা তোপও দেগেছেন তিনি।

কী বলেছেন কুণাল?
কুণাল ঘোষ X পোস্টে লিখেছেন, 'আমিও আরজি কর কাণ্ডের বিচার চাই। কিন্তু সিপি-কে গ্রেফতারি দাবির তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। ব্যক্তিগত ভাবে সিপি সদর্থক তদন্ত করেছেন। আমার সিনিয়র নেতার থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক।' সুখেন্দুশেখরের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব কুণাল ঘোষ। এদিকে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে সুখেন্দুশেখর রায় জানিয়েছেন তিনি নিজের বক্তব্যে অনড়।

কী বলেছিলেন সুখেন্দু শেখর?
তৃণমূলের প্রবীণ সাংসদ X পোস্টে দাবি করেছিলেন, আরজি করের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকেও যেন গ্রেফতার করে সিবিআই। তিনি লিখেছিলেন, 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই।' আর জি কর কাণ্ডে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল সাংসদের। কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়। এর আগে মহিলাদের রাত-জাগা আন্দোলনকে সমর্থন জানিয়ে রাতের জমায়েতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

কুণাল ঘোষ বলেন, 'আমি ওর পোস্ট দেখেছি। আমি ওর দাবি দেখেছি, গ্রেফতার করে জেরা করা। আমি এই দাবির তীব্র বিরোধিতা করছি। ব্য়ক্তিগতভাবে নগরপালকে টার্গেট করে কী লাভ হচ্ছে? নগরপাল ব্য়ক্তিগত চেষ্টা করেছেন।'

সুখেন্দুশেখরের পোস্টকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি বলেন, 'তৃণমূল সাংসদই স্বীকার করে নিচ্ছেন আর জি কর কাণ্ডে সন্দীপ-বিনীত জড়িত। রাজ্য প্রশাসন রসাতলে গেছে। সরকারের অধঃপতন নিয়ে দলের লোকই প্রশ্ন তুলছে।' মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ইস্তফা দাবি করে পোস্ট বিজেপির রাজ্য সভাপতির।

 

এর আগেও আরজি কর কাণ্ডের পরে তৃণমূলের অবস্থানের সঙ্গে দলের নেতাদের অবস্থানের পার্থক্য সামনে এসেছে। তৃণমূলের প্রাক্তন মুখপাত্র এবং প্রাক্তন সাংসদ শান্তনু সেনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দলের। আরজি কাণ্ড নিয়ে তোপ দেগেছেন চিকিৎসক শান্তুনু সেন এবং তাঁর স্ত্রী চিকিৎসক কাকলি সেন। ওই সরকারি মেডিক্যাল কলেজের পড়াশোনা, প্রশাসন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। তারপরেই তাঁকে মুখপাত্র পদ থেকে এবং কলকাতা পুরসভায় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, বাতিল হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ডার্বি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget