এক্সপ্লোর

Sandip Ghosh : 'গুন্ডার মতো দেখতে লোক আসে সঙ্গে, ব্যবহার খুব খারাপ' সন্দীপের প্রতিবেশীদের তীব্র ক্ষোভ

RG Kar Case : কার সেই বাড়ি ? কে থাকেন সেখানে ? এবিপি আনন্দ খোঁজ নিয়ে জানল, সেই বাড়িতে নেমপ্লেটে জ্বলজ্বল করছে ৪টে নাম।

কলকাতা : একদিকে যেমন সন্দীপের নামে একের পর এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠছে, তেমনই রোজই মিলছে সন্দীপের নতুন নতুন সম্পত্তির হদিশ। ইতিমধ্যেই বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির পাশাপাশি ক্যানিংয়ে হদিশ মিলেছে তাঁর একটি বাংলোর। যার নাম সঙ্গীতা - সন্দীপ ভিলা। এখানেই শেষ নয়। নিউটাউনে সন্দীপ ঘোষের একটি বাড়ির হদিশ মিলেছে। 

কার সেই বাড়ি ? কে থাকেন সেখানে ? এবিপি আনন্দ খোঁজ নিয়ে জানল, সেই বাড়িতে নেমপ্লেটে জ্বলজ্বল করছে ৪টে নাম। সন্দীপ ঘোষ, সঙ্গীতা ঘোষ, সত্যপ্রিয় ঘোষ ও মলয়া ঘোষ। এর ঠিক পাশেই দেওয়ালে সাঁটানো রয়েছে সিবিআইয়ের ১৫ অগাস্টের নোটিস।  যেখানে লেখা, তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে ১৬ অগাস্ট সকাল ৮ সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হচ্ছে। 

তিন তলা বাড়ির মেন গেটে ঝুলছে তালা। সন্দীপ ঘোষের নিউটাউনের বাড়ির কেয়ারটেকার জানালেন, এই বাড়িতে দুর্গাপুজোর সময় আসেন সন্দীপ ঘোষ। সেখানে বাবা - মাও আসেন। ২ মাস আগে তাঁরা শিলিগুড়িতে গেছে। 

ওই পাড়ায় সন্দীপ ঘোষের বাড়ি থাকলেও , সেখানকার প্রতিবেশীরা কিন্তু তাঁর বিষয়ে খুব একটা খুশি নন।  সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভই উগরে দেন তাঁরা। এক প্রতিবেশী জানালেন, '১৫ দিন অন্তর আসে। বিএমডব্লু বা এসইউভি নিয়ে আসে। যখন আসে, গুন্ডার মতো দেখতে লোক আসে সঙ্গে। ব্যবহার খুব খারাপ।'  

সন্দীপ ঘোষ এখন সিবিআইয়ের জালে। শুক্রবার বাড়িতে তল্লাশি করেছে ED। এরমধ্য়েই ক্য়ানিংয়ে খোঁজ মিলেছে সন্দীপ ঘোষের আলিশান বাংলোর।  ক্যানিংয়ের মধ্য নারায়ণপুর গ্রামের এই বাংলোর নাম 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। প্রায় দু'বিঘা জমির ওপর এই বাংলোয়,  আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ, মাঝে মাঝেই সপরিবারে আসতেন বলে জানিয়েছেন কেয়ার টেকার। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে শুক্রবার ওই বাংলোয় তল্লাশি চালায় ED।  

এছাড়াও শনিবার সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের হদিশ পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেলেঘাটা আইডি হাসপাতালের কাছে P-18/A, CIT রোডের ঠিকানায় একই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের। এর মধ্যে একতলায় রয়েছে একটি ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট। ১৪০০ স্কোয়ার ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে ওই আবাসনেরই তিনতলায়। দুটিরই মালিক সন্দীপ ঘোষ এবং গ্যারাজে একটি দামি গাড়িও রয়েছে, যেটি ২০২২ সালের জুন মাসে কেনা হয়। গাড়ির মালিকানাও সন্দীপ ঘোষের নামে রয়েছে বলে দাবি করেছে সিবিআই। আবাসনের কেয়ারটেকারের দাবি, এখানে একাই আসতেন সন্দীপ। তবে গত একমাস আসেননি বেলেঘাটার এই আবাসনে।  

আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

 

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget