এক্সপ্লোর

RG Kar Death : আবার সেই RG কর, ট্রমা কেয়ারে 'বন্ধ শৌচালয়', সুলভে যেতে গিয়ে শেষ বৃদ্ধ রোগী

RG Kar Hospital Death : ছেলের কথায়, শৌচাগারে যেতে তাঁর বাবার এতটাই ধকল হয় যে, শরীর ছেড়ে দেয়।

সুকান্ত  মুখোপাধ্যায়, কলকাতা : ঠিক দুইদিন আগের ঘটনা। ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাড়িতে নিথর দেহ ফিরেছে দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। লিফট বিভ্রাটে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রাণ গিয়েছে যুবকের। ঘটনায় ৩ জন লিফটম্য়ান সহ ৫ জিনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সেই ঘটনার দায় কার , সেই উত্তর মেলার আগেই আবার এক চাঞ্চল্যকর ঘটনা ফের সেই আর জি কর হাসপাতালেই। ফের চরম অব্যবস্থার অভিযোগ। ২ দিন আগে ছেলেকে অন্য তলায় শৌচাগারে নিয়ে যেতে গিয়েই লিফটে আটকে প্রাণ যায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের। আর সোমবার ট্রমা কেয়ারে আসা গুরুতর অসুস্থ রোগীকে সুলভ শৌচালয়ে নিয়ে যেতে গিয়ে মৃত্যুর অভিযোগ উঠল পরিবারের তরফে।   

 চিকিৎসা করাতে এসে মৃত্যু হল প্রৌঢ়ের।  মৃতর নাম বিশ্বজিৎ সামন্ত । পরিবার সূত্রে খবর, বিশরপাড়ার বাসিন্দা ৬০ বছর প্রৌঢ়কে প্রবল বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। ভোর ৪ টে নাগাদ প্রৌঢ়কে আর জি কর হাসপাতালে নিয়ে আসে পরিবার। তাঁরা জানান,  ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসা করা হয়। তাঁকে অক্সিজেন দেওয়া হয়, ড্রপ দেওয়া হয়। তারপর তিনি একটু ধাতস্থ হলে শৌচালয়ে যেতে চান। কিন্তু ট্রমা কেয়ারের ফ্লোরের শৌচাগার বন্ধ। রোগীদের জন্য কোনও শৌচাগার খোলা নেই। অভিযোগ, রোগীর টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে,  হাসপাতালের তরফে আর জি কর মেডিক্যালের গেটের পাশে সুলভ শৌচালয়ে নিয়ে যেতে বলা হয়। পরিবারের দাবি, ট্রমা কেয়ার থেকে ৫০ মিটার দূরত্বে হেঁটে যেতে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন প্রৌঢ়। ছেলের কথায়, শৌচাগারে যেতে তাঁর বাবার এতটাই ধকল হয় যে, শরীর ছেড়ে দেয়। কোনওক্রমে তিনি ধরে ধরে ফের ট্রমা কেয়ারে ফিরিয়ে নিয়ে যান। সম্ভবত তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয় সেখানে।

ট্রমা কেয়ারে ফিরিয়ে নিয়ে এলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় হাসপাতালের অব্যবস্থার দিকে আঙুল তুলে ক্ষোভ উগরে দিয়েছে মৃতের পরিবার। মৃত প্রৌঢ়র স্ত্রীর দাবি, বারবার স্ট্রেচারের জন্য অনুরোধ করেও পাওয়া যায়নি। রোগীকে শৌচালয়ের দিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ বা নিরাপত্তারক্ষীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। তাই যে মানুষটার দম আটকে আসছিল, নাক দিয়ে রক্ত পড়ছিল, তাঁকে হাঁটিয়ে নিয়ে যেতে হয় শৌচালয় অবধি। 

মৃত্যুর কারণ জানতে আর জি কর হাসপাতালেই করা হচ্ছে ময়নাতদন্ত। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে টালা থানা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর সংখ্যার নিরিখে শৌচালয়ের সংখ্যা কম বলেই এই সমস্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget