এক্সপ্লোর

SSKM Hospital News: 'কারা সাহস দিচ্ছে? কোথায় নিরাপত্তা'? SSKM-এ দুষ্কৃতী তাণ্ডব নিয়ে ফের সুর চড়ালেন চিকিৎসকরা

SSKM Hospital Doctors Reaction: ২ মাস পেরোলেও এখনও নিরাপত্তার গাফিলতির কথা বলে আসছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরই মধ্যে এসএসকেএম-এ দুষ্কৃতী তাণ্ডবে রোগীর পরিজনের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের সুর চড়িয়েছেন

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। সেই হাসপাতালেই দিনের বেলায় তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। আর জি কর-এ চিকিৎসক ধর্ষণ-খুনের পর থেকেই স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের পাশে থেকেছে সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নাগরিক সমাজ থেকে সব মহল। ২ মাস পেরোলেও এখনও নিরাপত্তার গাফিলতির কথা বারংবার বলে আসছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। এরই মধ্যে এসএসকেএম-এ দুষ্কৃতী তাণ্ডবে রোগীর পরিজনের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের সুর চড়িয়েছেন তারা। 


জুনিয়র চিকিৎসকের কথায়, 'কলকাতার বুকে পিজি-র মতো সরকারি হাসপাতালে দিনের বেলায় দুষ্কৃতীরা মোটরবাইক নিয়ে ঢুকে লাঠি, হকি স্ট্রিক দিয়ে রোগীর পরিজনদের মারধর করে, তাহলে ভাবুন কোথায় নিরাপত্তা! যেভাবে মেরেছে গভীর ক্ষত রয়েছে। আর কতটা ইনজুরি হয়েছে তা দেখা হচ্ছে। যিনি এভাবে মার খেয়েছেন তিনি রীতিমতো ভীতসন্ত্রস্ত হয়ে আছেন। এদিকে রাজ্যের মুখ্যসচিব বলেছেন সিসিটিভি বসানোর কাজ ৯০ শতাংশ প্রায় শেষ। এই তার অবস্থা? কোথায় পুলিশ?' 

আন্দোলনকারীদের মঞ্চে থাকা ওই জুনিয়র ডাক্তার বলেন, 'আমরা প্রথম থেকে স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দাবি করে এসেছি। আমরা শুধু আমাদের নিরাপত্তার দাবি করেনি। রোগী এবং রোগীর পরিবারের নিরাপত্তার বিষয়টিকে রেখেই গোটা স্বাস্থ্যক্ষেত্রের নিরাপত্তার দাবি তুলেছি। আর আজ সেটাই বাস্তবে হয়ে গেল। কী ভয়াবহ ঘটনা। ৯০% সিসিটিভি বসিয়ে তাহলে কী লাভ হল? কারা এই সাহস দিচ্ছে? কীভাবে সাহস পাচ্ছে? নৈরাজ্যের পরিস্থিতি!' 

আরও পড়ুন, SSKM হাসপাতালে দুষ্কৃতী-তাণ্ডব! হকি স্টিক, উইকেট নিয়ে হামলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খাস কলকাতার এই গুরুত্বপূর্ণ সুপার স্পেশালিটি হাসপাতালে এই হামলার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, 'সব সমস্যার মূলে হচ্ছে দুর্নীতি। অসাধু উপায়ে রোজগারের রাস্তা যদি হাসপাতাল হয়, তাহলে হাসপাতাল তো অপরাধীদের মুক্তাঞ্চল হবেই। ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগীর পরিজন কেউ নিরাপদ নয়। স্পেশাল হাসপাতাল ফোর্স বসানোর দাবি করা হচ্ছে।'  

উল্লেখ্য, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মধ্যেই শনিবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হোস্টেলের শৌচালয়ে ঢুকে পড়েছিল এক যুবক। নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে শৌচালয়ে ঢুকে পড়ে ওই যুবক। খবর পেয়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিকদের মধ্যে। হোস্টেলে হানা দিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় লেডিজ হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।  হোস্টেলে গেলে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘিরেও বিক্ষোভ দেখান আবাসিকরা 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget