এক্সপ্লোর

RG Kar News: সরকারি হাসপাতালে বারবার উঠেছে নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ, নেপথ্য়ে কি রয়েছে প্রভাবশালীরা? কারা তারা?

Govt Hospitals Medicine: বারবার এরকম ঘটনার কারণ কী? চিকিৎসকদের একাংশের মতে, সরকারি হাসপাতালে যে বিনামূল্যের ওষুধ দেওয়া হয়, তার খারাপ মানের জেরে এমনটা হয়ে থাকতে পারে

ঝিলম করঞ্জাই, কলকাতা: কখনও চুঁচুড়ার সরকারি হাসপাতাল থেকে SSKM-এ একসঙ্গে প্রসূতিরা অসুস্থ হয়ে পড়ছেন কিংবা তাদের মৃত্যু হচ্ছে। কখনও NRS-এ ভর্তি ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে, আচমকা অবস্থার অবনতি হচ্ছে। একের পর এক সরকারি হাসপাতালের, এসব ঘটনায় বারবার উঠেছে নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ। এরফলে বারবার প্রশ্ন উঠছে কোথাও কি সর্ষের মধ্য়েই ভূত রয়েছে? জেনেবুঝে রোগীদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে?                                         


মানুষ হাসপাতালে যায় অসুখ সারাতে। কিন্তু সেই হাসপাতালেই যে অসুখ শিকড় গেড়েছে, তা সারাবে কে? আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের জঘন্য ঘটনা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অনেকগুলো অন্ধকার দিক সামনে এনে দিয়েছে। পর্দা উঠছে একের পর এক অভিযোগের ওপর থেকে। তার মধ্যে একটা হল- দিনের পর দিন সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ সরবরাহ।

জুলাই মাসে হুগলির চুঁচুড়ায়, সরকারি হাসপাতালে সিজারের পর একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন প্রসূতি। তার মধ্যে একজনের মৃত্যু হয়। আচমকা প্রসূতিদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে SSKM এবং উলুবেড়িয়ার হাসপাতালেও এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগ।

কিন্তু, বারবার এরকম ঘটনার কারণ কী? চিকিৎসকদের একাংশের মতে, সরকারি হাসপাতালে যে বিনামূল্যের ওষুধ দেওয়া হয়, তার খারাপ মানের জেরে এমনটা হয়ে থাকতে পারে। NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসক, হেমাটোলজিস্ট প্রান্তর চক্রবর্তীর দাবি, ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে বিনামূল্যের ওষুধ দেওয়া শুরুর পর, ফলাফল খারাপ হতে শুরু করে। তা নিয়ে নথি তৈরি করে NRS-এর তৎকালীন অধ্য়ক্ষকে দেওয়া হয়। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়। ২০১৯ সালের জুলাই মাসে সরকারি চাকরি ছাড়েন প্রান্তর চক্রবর্তী।

আরও পড়ুন, ঘূর্ণাবর্তের দাপটে ফের বৃষ্টি দুর্যোগ বঙ্গে? কতদিন চলবে? কোন কোন জেলায় সতর্কতা?

তাঁর মতে, ওষুধের গুণগত মান খারাপ হওয়ার কারণেই এমনটা হয়ে থাকতে পারে। বারবার ঘটনা ঘটছে। কিনতু, তারপরও কি সরকারি হাসপাতালে এই চক্র চলছে? এর নেপথ্যে কি রয়েছে প্রভাবশালীরা? কারা তারা? 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget