এক্সপ্লোর

Doctors Hunger Strike: '১ জন হাসপাতালে গেলে ১০ জন অনশনে বসবে, শেষ দেখে ছাড়ব', কড়া বার্তা জুনিয়র ডাক্তারদের

RG Kar Doctors Protest: জুনিয়র চিকিৎসকদের তরফে কিঞ্জল নন্দ বলেন, 'একজন অনুষ্টুপ মুখোপাধ্যায়, একজন আলোক ভার্মা হাসপাতালে গেলে আরও ১০ জন অনিকেত, অনুষ্টুপ, আলোক-রা তৈরি আছে।'

কলকাতা: অনিকেত, আলোকর পর এবার অসুস্থ অনুষ্টুপ। ধর্মতলার অনশনমঞ্চেই গুরুতর অসুস্থ। পেটে প্রবল যন্ত্রণা, রক্তক্ষরণ। ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে। ৮দিনে আমরণ অনশন। ৩জন অসুস্থ, সামিল আরও ২ জুনিয়র ডাক্তার। তবে ময়দানে থেকেই শেষ দেখে ছাড়বেন তাঁরা, এমনই বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। 

জুনিয়র চিকিৎসকদের তরফে কিঞ্জল নন্দ বলেন, 'তিনটে ডাক্তার ৭ দিন অনশন করে আজ আইসিইউ-তে ভর্তি। এরপরও যদি আমাদের দাবিকে সরকারের মনে হয় অন্যায্য দাবি, বা আমরা অন্যায় দাবি করছি তাহলে সত্যি কিছু বলার নেই। একজন অনিকেত মাহাতো, একজন অনুষ্টুপ মুখোপাধ্যায়, একজন আলোক ভার্মা হাসপাতালে গেলে আরও ১০ জন অনিকেত, অনুষ্টুপ, আলোক-রা তৈরি আছে। আমাদের মনোবল অনড় আছে। যতক্ষণ না দাবি আদায় করতে পারছি ততক্ষণ ময়দান ছেড়ে যাব না। তাতে যদি সব্বাইকে বসতে হয় সবাই বসব।' 

একই সুর জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়ার গলাতেও । তিনি বলেন, 'একজন একজন করে আইসিইউ-তে ঢুকবে আর অস্বাস্থ্যকর স্বাস্থ্য ব্যবস্থাকে পরিশুদ্ধ করবে। আমাদের দাবিকে অন্যায় ভাবলে প্রশাসন ভুল ভাবছে। আমরা শেষ দেখে ছাড়ব। পাথর গলে জল হবেই।'                                  

এদিকে, আজ ১২ ঘণ্টার প্রতীকী অনশনে আইএমএ বেঙ্গলে। জট কাটাতে পদক্ষেপ করুন, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিল্লি এইমস, চন্ডীগড়ের পিজিআইয়ের চিকিৎসকদের। মঙ্গলবার পুজো কার্নিভালের দিনই রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভালের ডাক ডাক্তারদের। 

জেলায় জেলায় প্রতীকী অনশন

এবার কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের গণ ইস্তফার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল করে সিদ্ধান্তের কথা জানালেন ডাক্তাররা। কাল থেকেই কাজ বন্ধ করছেন কল্যাণী JNM হাসপাতালের ৭৭ জন চিকিৎসক।

কলকাতায় ধর্মতলায় চলছে জুনিয়ার ডাক্তারদের অনশন। তার সমর্থনে এবার বহরমপুরে প্রতীকী অনশনে নাগরিক সমাজ। বহরমপুর রবীন্দ্রসদনের সামনে প্রতীকী অনশনে বসলেন সাংস্কৃতিক কর্মী থেকে শিক্ষক, বুদ্ধিজীবীরা। রবিবার  সকাল ৭ টা শুরু হয় এই প্রতীকী অনশন । আরজি কর কান্ডে বিচারের দাবির সঙ্গেই উঠে আসছে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দূরীকরণের দাবি। 

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget