এক্সপ্লোর

RG Kar Case : ৮ অগাস্ট দুপুরেও আরজি কর মেডিক্যালেই ছিল সঞ্জয়? টেনেছিল স্ট্রেচার? রোগীর কথায় চাঞ্চল্যকর তথ্য

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুভ যখন ট্রলিতে শুয়ে রয়েছেন, তখন সেই ট্রলি টানতে দেখা গেছে সঞ্জয় রায়কে।  ঘড়িতে তখন কটা বাজে ?

সন্দীপ সরকার, কলকাতা : আর জি কর হাসপাতালে আহত সিভিক ভলান্টিয়ারের অস্ত্রোপচার হয়েছিল গত ৮ অগাস্ট, সেই ভয়ঙ্কর রাতে, যেদিন ওই হাসপাতালেই  নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় হাসপাতালের চিকিৎসককে। তারপর মাস পেরিয়ে গেলেও ছাড়া হয়নি ওই সিভিক ভলান্টিয়ারকে। কেন ? উঠছে প্রশ্ন। এরই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এল সিসিটিভি ফুটেজে। সিবিআই ফুটেজ পরীক্ষা করে দেখেছে, তরুণী চিকিৎসকের মৃত্যুর দিনই সঞ্জয় রায়কে ওই ব্যক্তির স্ট্রেচারের ট্রলি টানতে দেখা গিয়েছে। তাহলে যে রাতে তরুণীকে হত্যা করা হয়, সেদিন সকাল থেকেই হাসপাতালে ঘাঁটি গেড়েছিল সঞ্জয়? এমনই নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সিবিআইয়ের তদন্তে। 

আর জি কর-কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।  কিন্তু সঞ্জয় কি ৮ অগাস্ট দুপুরেও আর জি কর মেডিক্য়াল কলেজেই ছিল? আহত সিভিক ভলান্টিয়ার শুভ দে-র মা জানান, 'সেদিন, ছেলের সঙ্গে আমরা দুজন ছিলাম। একটা ওয়ার্ড বয় ছিল। আরেকটা বাইরের লোক ছিল।'  

ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট, ভোর চারটে তিন মিনিটে, আর জি কর মেডিক্য়ালের ৪ তলার করিডর দিয়ে  হেঁটে যেতে দেখা গিয়েছিল সঞ্জয়কে। আর নির্যাতিতা তরুণী চিকিৎসকের ওপর নৃশংস ঘটনাটি ঘটে ৯ অগাস্ট ভোররাতে। আর ৮ তারিখ সন্ধেয় অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মানিকতলা থানার সিভিক ভলান্টিয়ার, দুর্ঘটনায় আহত শুভ দে-র। রাত ১১টায় শুরু হয় শুভর অস্ত্রোপচার। শেষ হয় রাত সাড়ে তিনটে নাগাদ। তারপর এমারজেন্সি বিল্ডিংয়ের পাঁচতলার অর্থোপেডিক বিভাগে নিয়ে আসা হয় তাঁকে। চেষ্ট মেডিসিন বিভাগের চারতলার যে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, এই অর্থোপেডিক বিভাগ হল ঠিক তার ওপরের অর্থাৎ পাঁচতলায়। তদন্তে নেমে স্বাভাবিকভাবেই এই শুভ দে-কেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কারণ সিবিআই সূত্রে দাবি, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুভ যখন ট্রলিতে শুয়ে রয়েছেন, তখন সেই ট্রলি টানতে দেখা গেছে সঞ্জয় রায়কে।   শুভর বক্তব্য, ৮ অগাস্ট দুপুরে তাঁকে যখন এক্স রে করাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই সম্ভবত সেখানে ছিল সঞ্জয়। শুভর বান্ধবীর বক্তব্যও তাই। 

এক্ষেত্রে, প্রশ্ন উঠছে,  যদি এটাই ঠিক হয়, তাহলে কি সঞ্জয় দুপুর থেকেই হাসপাতালে ছিল? কেন? কী উদ্দেশে? অন্যদিকে আরও বড় প্রশ্ন, অস্ত্রোপচারের পর নির্দিষ্ট সময় কেটে গেলেও এতদিন ধরে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছিল না শুভ দে-কে। কেন? সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর সম্প্রতি ৩৭ দিন পর ছাড়া পেয়েছেন তিনি।  

আরও পড়ুন :              

বাবার ছোট্ট দোকান, মধ্যবিত্ত জীবন-যাপন, আলমারি ভর্তি পুরস্কার, আন্দোলনের-মুখ দেবাশিসের বাড়িতে ABP Ananda

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget