এক্সপ্লোর

RG Kar PGT Doctor Death: নারকীয়ভাবে যৌন নির্যাতন করা হয় RG করের মহিলা চিকিৎসককে, গোপনাঙ্গে গভীর ক্ষত

RG Kar Doctor Death: নৃশংসভাবে খুন করার আগে আরজি কর হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসকের ওপর অকথ্য যৌন নির্যাতব করা হয়ে বলে জানা গেছে ময়নাতদন্তের রিপোর্টে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Murder case) ধর্ষণের পর খুন হওয়া জুনিয়র মহিলা চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট (post modern report) আজ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। 

আরও পড়ুন: RG Kar Doctor Death: সঞ্জয় রায়ের কললিস্টে এক মহিলার নম্বর, তলব করল লালবাজার; কী উঠে এলো জিজ্ঞাসাবাদে

সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই মহিলা চিকিৎসকের যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। ওই মহিলা মারা যাওয়ার আগে ওই ক্ষত হয়েছিল। আরও ওই ক্ষত থেকে গভীর পরিমাণ রক্তপাত হয়েছে। ডিপ পেনিট্রেশন হয়েছে। নারকীয় অত্যাচারের জেরে ওই মহিলার গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তপাত হয়েছে। ওই চিকিৎসকের হাইমেন ভেদ করে ডিপ পেনিট্রেশন করা হয়েছে। তদন্তে আরও জানা গেছে যে, তাঁর মাথাতেও চোট এবং শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাত রয়েছে। ওই চিকিৎসকের ঊর্ধ্বাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। পা-এ চোট রয়েছে।

মৃত মহিলার যৌনাঙ্গ থেকে দেহরস সংগ্রহ করে ফরেন্সিক তদন্তের জন্য স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে আরও জানা গেছে যে প্রথমে দমবন্ধ করে খুনের চেষ্টা করা হয় পরে ওই মহিলা চিকিৎসককে গলা টিপে হত্যা করা হয়। এছাড়া ওই মহিলার শরীরের একাধিক অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পা ভাঙা রয়েছে। শরীরের উপরের অংশেও আঘাত রয়েছে। সেখানে কিছু নখের আঁচড়ের দাগও দেখতে পাওয়া গেছে। শরীরের যেখানে যেখানে আঘাত রয়েছে সেখান থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সেগুলির ডিএনএ পরীক্ষা করা হবে।

ওই চিকিৎসককে দমবন্ধ করে মারার জন্য প্লাস্টিকের ব্যবহার করা হয়েছিল অথবা বালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে।  তারপর মৃত্যু নিশ্চিত করতে থাইরয়েড গ্ল্যান্ডের কাছে আঘাত করা হয়। ফলে সেখানে ইনজুরি রয়েছে। এর পাশাপাশি শরীরের বিভিন্ন অংশেও ইনজুরির চিহ্ন দেখা গেছে। এভাবেই শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাঁর মৃত্যুকে নিশ্চিত করেছে অভিযুক্ত। আরও জানা গেছে, মৃত্যুর আগে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছিল। ডিএনএ পরীক্ষার জন্য ওই চিকিৎসকের শরীর থেকে সংগ্রহ করা নমুনাগুলো ল্যাবে পাঠিয়েছে তদন্তকারীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Lady Doctor's Death: সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত, অব্যাহত বিক্ষোভ; আরজি কর কাণ্ডে আজ দিনভর কী কী ঘটল ?

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget