এক্সপ্লোর

RG Kar Protest: আর জি কর কাণ্ডে বিচারের দাবি, এবার 'দ্রোহের আলো জ্বালো' কর্মসূচি

Kolkata News: আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে এবার, 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা।

কলকাতা: আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CGO কমপ্লেক্স অভিযান। ৪ নভেম্বর, দ্রোহের আলো জ্বালাও কর্মসূচি। জয়নগর থেকে জয়গাঁও পর্যন্ত জাঠা করবে 'অভয়া মঞ্চ'। ৮০টি সংগঠন মিলে তৈরি হল অভয়া-মঞ্চ।

'অভয়া মঞ্চ' তৈরি করে ফের পথে: আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। সোমবার, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে বৈঠকে বসেন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর সদস্যরা। বৈঠকে ছিলেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এদিনের বৈঠকে স্থির হয়েছে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাতে অংশ নেবেন 'অভয়া মঞ্চের' প্রতিনিধিরা।

৪ই নভেম্বর, সন্ধে ৭ থেকে রাত ৯টা পর্যন্ত দ্রোহের আলো জ্বালাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ৯ নভেম্বর, রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েত হয়ে 'জনতার চার্জশিট'। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থেকে জলপাইগুড়ির জয়গাঁও, প্রায় ২ হাজার কিলোমিটারের বেশি জাঠা করবে 'অভয়া মঞ্চ'। রাজ্যের যেখানে যেখানে সম্প্রতি খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, মহিলারা নিগৃহীত হয়েছেন সেই জায়গাগুলো ছুঁয়ে যাবে এই পদযাত্রা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে জানানো হয়েছে তারা জেনারেল বডির বৈঠক করে সিদ্ধান্ত নেবে 'অভয়া মঞ্চে' থাকবে কি না। 

আর জি কর মেডিক্য়ালে কর্তব্যরত চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনা, নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ভয়াবহ ঘটনার পর চিকিৎসকের কর্মস্থল আর জি কর মেডিক্যালে বসেছে ভাস্কর্য। আর এবার, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাখা প্রতীকী মূর্তি উধাও হয়ে গেল শ্যামবাজার থেকে। জঘন্য় এই ঘটনার প্রতিবাদে, শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ৩ থেকে ২৫ সেপ্টেম্বর ধর্না-অবস্থানে বসেছিল SFI, DYFI. তখনই সেখানে বসানো হয়েছিল এই প্রতীকী মূর্তি। ধর্না-অবস্থান উঠলেও, সেখানেই রাখা ছিল মূর্তিটি। শনিবারের পর থেকে আর দেখা যাচ্ছে না সেটিকে। মূর্তি উধাও হতেই, শ্যামপুকুর থানায় অভিযোগ জানিয়েছে DYFI। কিন্তু, মূর্তি কারা সরিয়ে নিয়ে গেল? সেই প্রশ্ন ঘিরে বিতর্ক থেকেই যাচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Gangasagar Mela 2025: বাড়ছে ভাঙন, কীভাবে হবে সাগরমেলা? প্রস্তুতি বৈঠক প্রশাসনের

সেরা শিরোনাম

Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
BJP Trade Union: ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
Gyanesh Kumar Case: জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'
জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget