এক্সপ্লোর

Gangasagar Mela 2025: বাড়ছে ভাঙন, কীভাবে হবে সাগরমেলা? প্রস্তুতি বৈঠক প্রশাসনের

South 24 Parganas: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভাঙন আরও বৃদ্ধি পেয়েছে। ভাঙন এলাকা থেকে কপিল মুনির আশ্রমের দূরত্ব কমেছে। ছোট হচ্ছে মেলার মাঠ।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। কিন্তু বছরশেষের আগেই ভয়ঙ্কর রূপ দেখিয়েছে ঘূর্ণিঝড়। জানুয়ারির শুরুতে রাজ্যের অন্যতম বড় মেলা সাগরমেলা। কিন্তু একাধিক প্রাকৃতিক দুর্যোগের জেরে সাগরতটের ভাঙন ভয়াবহ আকার নিয়েছে।  

ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভাঙন আরও বৃদ্ধি পেয়েছে। ভাঙন এলাকা থেকে কপিল মুনির আশ্রমের দূরত্ব কমেছে। ছোট হচ্ছে মেলার মাঠ। আগামী বছরের সাগর মেলার প্রস্তুতি তাই চ্যালেঞ্জ জেলা প্রশাসনের কাছে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে। এদিন গঙ্গাসাগর মেলা অফিসে মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত সব দপ্তর ও সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকদের উপস্থিতিতে চলছে বৈঠক। উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, সেচ দফতরের সচিব মণীশ জৈন, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও।                                                                

ঘূর্ণিঝড় ‘দানা’র কিছুটা প্রভাব পড়েছে এ রাজ্যের উপকূলেও। দানা আছড়ে পড়ার আগেই গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয় সুন্দরবনজুড়ে। শুক্রবার সকালে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের ৩, ৪ ও ৫ নম্বর মেলার মাঠে কোমর অবধি জল জমে যায়। ঝড়ের তাণ্ডবে সাগরের বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে। ভোর থেকেই গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন সিভিল ডিফেন্সের কর্মীরা পূর্ব ঘোষণা মতো শুক্রবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু, গোটা সুন্দরবনজুড়েই বন্ধ ছিল ফেরি চলাচল। বকখালিতে এদিন মুষলধারে বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। বকখালির সমুদ্র সৈকতে ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গ্লোসাইন বোর্ডের একাংশ। গোসাবাতেও বৃষ্টি হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।   

অন্য়দিকে বৃহস্পতিবার মাঝরাতে ওড়িশার ধামরার কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'দানা'! পুরী বা দিঘায় তেমন কোনও প্রভাব না পড়লেও ঝড় তাণ্ডব চালায় ওড়িশার ভদ্রক, জাজপুর সব বেশ কিছু এলাকায়। লাগাতার বৃষ্টিতে বানভাসি হয়েছে বালেশ্বরের একাংশ। বুধা বালঙ্গ নদীর জল ঢুকছে রেমনা ব্লকে। বাড়িঘর ডুবে গিয়েছে, জলের তলায় চলে গিয়েছে চাষের জমি। গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন জাতীয় সড়কের ওপর, কেউ ট্রাক্টর বা ম্যাটাডোরে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: East Burdwan: ট্রেন ও প্লাটফর্মের মাঝে পা, ছুটে এল আরপিএফ, তারপর?

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget