এক্সপ্লোর

Parambrata Chatterjee: রাজনীতিতে যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ, RG কর কাণ্ডের পর বিস্ফোরক পরমব্রত

Parambrata Chatterjee Attacks TMC Kunal On RG Kar : আরজি কর কাণ্ডের মধ্যেই The Diary of West Bengal ছবি মুক্তি, কুণালের ট্যুইটের পাল্টা ক্ষুরধার মন্তব্য পরমবত-র, কী বললেন অভিনেতা ?

কলকাতা: আরজিকর কাণ্ডে প্রতিবাদে সরব সারা দেশ। এই প্রতিবাদে সামিল হয়েছেন টলি পাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও। আরজি করের মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে কেউ রাস্তায় নেমেছেন। কেউবা সোশ্যালে ক্ষুরধার মন্তব্যে। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ও প্রশাসন। সাধারণ মানুুষের মুখে We Want Justice. । তবে যখন অভিনেতা-অভিনেত্রী-সংগীত শিল্পীদের মুখে 'বিচাই চাই' বলে দাবি, ঠিক তখনই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী দল। আরজি করের ঘটনায় প্রশ্ন তুলেছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এদিকে এমন এক পরিস্থিতিতেই আজ মুক্তি পেয়েছে The Diary of West Bengal . আর বলাইবাহুল্য পুরোপুরি রাজনৈতিক ডায়াফ্রামে, এই ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, 'বাংলার ভাবমূর্তি নষ্ট করতে আজ এই ছবির মুক্তি। বাংলা ইন্ডাস্ট্রি প্রতিবাদ করবে না?' এমন এক আবহে এবার মুখ খুললেন অভিনেতা। এবিপি আনন্দ এর কাছে বিশেষ সাক্ষাৎকার দিলেন এবার পরমব্রত চট্টোপাধ্যায়। 

এদিন পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, আজকে আমার মনে হয়, কুণাল বাবু যে কথাগুলি বলছেন, লার্জলি অপ্রাসঙ্গিক। কারণ তিনি অন্য সিনেমাগুলিকে টেনে যে কথাগুলি বলছেন, নিশ্চয়ই বাংলাকে নিয়ে কিছু ফেক নিউজ বা মিথ প্রচারিত হয়। যারা তৃণমূল কংগ্রেস করেন, শাসকদলের সদস্য যারা, তাঁরা কীভাবে সেটার দাবি জানাবেন, কীভাবে সেটাকে কাটবেন, সেটার শিক্ষা কিন্তু সেই দলকেই দিতে হবে। তাঁদেরকে রাজনৈতিকভাবে পরিপক্ক করে তুলতে হবে। আর আমরা যারা সুশীল সমাজ বা সিভিল সোসাইটির গর্বিত সদস্য বলে দাবি করি, তারা কিন্তু সবচেয়ে বেশি এই ধরণের ডিবাঙ্কিং গুলি করে থাকি। সেটা কুণাল বাবু হয়তো খবর রাখেন না।'

আরও পড়ুন, 'মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছেন..', RG কর কাণ্ডে মন্তব্য লকেটের

পরমব্রত-র সংযোজন,' আবারও বলছি, নন্দীগ্রাম মুভমেন্টের সময়, তখনকার শাসকদল আমাদের বলেছিল , বিরোধীদলের ঘনিষ্ঠ হওয়ার জন্য এরা এটা করছে। ২০১৯ সালে আমরা যখন এনআরসি- এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম, তখন কেন্দ্র বলেছিল, রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ বলে আমরা এটা করছি। আজকে যখন আমরা আরজিকর কাণ্ডের সমালোচনা বা প্রতিবাদ যখন করছি, তখন শাসকদল বলছে আমরা নাকি বিরোধী পক্ষ রাম-বাম-এর হয়ে কাজটা করছি। তো এই মেরুকরণটা যত এরা করতে থাকবেন, শাসকদলের মুখপাত্র করতে থাকবেন, ততই শাসকদল ও বিরোধী পক্ষের মধ্যে ফারাকটা মিটে যেতে থাকবে, বোঝা যাবে যে, রাজনীতিতে যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget