এক্সপ্লোর

RG Kar Protest: কোচবিহারে 'বিচারের দাবি মুছে' শিল্পীদের উপর হামলা, 'সরকার কি গুণ্ডাবাহিনী পুষছে'? আক্রমণে সুদীপ্তা

Coochbehar RG Kar Protest: শুধু তাই নয়, মুছে ফেলা হল বিচারের দাবি, শিল্পীদের সপাটে চড় তৃণমূল কর্মীদের, রেহাই পেলেন না প্রবীণরাও, টেনে হিঁচড়ে ধাক্কা প্রতিবাদীদেরও। 

কোচবিহারের মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলা, তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হল আন্দোলনকারীদের। প্রতিবাদ আটকাতে চুন দিয়ে মুছে দেওয়া হল রাস্তায় লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। ছবি প্রকাশ্যে এলেও ঘটনায় দলীয়-যোগ অস্বীকার করল তৃণমূল। 

শুধু তাই নয়, মুছে ফেলা হল বিচারের দাবি, শিল্পীদের সপাটে চড় তৃণমূল কর্মীদের, রেহাই পেলেন না প্রবীণরাও, টেনে হিঁচড়ে ধাক্কা প্রতিবাদীদেরও। 

এ প্রসঙ্গেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখান করা অভিনেত্রী এদিন বলেন, 'কারা করছে এই কাজ সেটা বোঝার মতো বুদ্ধি বাংলার সবার আছে। তাঁরা আসলে ভয় পাচ্ছে। একটা ভয়ঙ্কর ঘটনার জন্য যেখানে সাধারণ মানুষ জাস্টিস চাইছে, তাতে কাদের অসুবিধা হচ্ছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কোনও ভাষাতেই এর নিন্দা যথেষ্ট নয়। সরকার কি গুণ্ডাবাহিনী পুষছে? দাদাগিরি, শাসনের তলায় রাখাতেই তো এঁরা অভ্যস্থ। মানুষ কথা বলবে কেন? বিচার চাইবে কেন? চুপ করে থাকবে কোথায়, এই শান্তিপূর্ণ অবস্থান মেনে নিতে কষ্ট হচ্ছে তাই এঁদের। তাড়াতাড়ি এঁদের আইডেন্টিফাই করা হোক। ধিক্কার জানাই।' 

আরও পড়ুন, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে RG করে এসে রাত জাগলেন বাবা-মা, পুলিশের বিরুদ্ধে একের পর বিস্ফোরক প্রশ্নবাণ

রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের দাবি, রাস্তায় প্রতিবাদ-আলপনা আঁকা নিয়ে স্থানীয়দের ক্ষোভ সামাল দিতেই ঘটনাস্থলে যান তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়। যদিও গতকাল প্রতিবাদ জানানোর কথা মেনে নিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা।

প্রসঙ্গত, বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফিরিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। পুরস্কার প্রত্যাখ্যান করে তথ্য সংস্কৃতি দফতরকে জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আপোস করিনি, আপস করব না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পুরস্কার বাবদ দেওয়া ২৫ টাকাও ফিরিয়ে দেব। রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা বলেছিলেন মাননীয় বিধায়ক। এত মিথ্যাচারের সামনে মাথা নত করব না। সম্মান নিশ্চয়ই এর পরও পাব। কিন্তু শিরদাঁড়া শক্ত রাখব। এই শিক্ষাই তো পেয়েছি মা-বাবার কাছ থেকে। সেখান থেকে সরব না।', তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, নাম না করে কাঞ্চনকে জবাব সুদীপ্তার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget