এক্সপ্লোর

RG Kar Protest : RG করকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ-আতঙ্ক দেখছেন উদয়ন-কল্যাণরা? আঙুল ভেঙে দেওয়ার হুমকি

RG Kar Issue : প্রকাশ্যে আন্দোলনকারীদের হুমকি-হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

শুভেন্দু ভট্টাচার্য, সৌরভ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী, কলকাতা : ১৪ অগাস্ট মধ্যরাতে মহিলাদের আন্দোলনের ডাকে যখন সারা দেশে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছিল, তখন যে তৃণমূল নেতারা তীর্যক মন্তব্য করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ, উদয়ন গুহরা। সেদিন উদয়ন বলেছিলেন,  'স্বামীরা মারলে রাতে যেন কোনও মহিলা ফোন করে আমার কাছ থেকে সাহায্য না চায়।' এবার আরও একধাপ এগিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী  বললেন, 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ আঙুল তুললে আঙুল ভেঙে দিতে হবে'

 আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে : উদয়ন
আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ' যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে, সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। নাহলে পরে এরা বাংলাকে একটা নতুন করে বাংলাদেশ করার চেষ্টা করবে। কিন্তু ওরা জানে না, হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না, করেনি। তাই আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি, পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না।' 

সহজ নয়, অত সহজে হবে না : কল্যাণ
আর জি কর কাণ্ডে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলছেন বহু বিক্ষোভকারী। দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলনের ঢেউ। এই সময় হুঁশিয়ারির সুর শোনা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। রাম-বাম চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূল নেতা। বললেন, 'অনেক কিছু গালাগাল দিচ্ছেন। সামলাতে পারবেন তো?'। কল্যাণ আরো বলেন, 'ভাবলেন গান করে আর স্প্যানিশ গিটার বাজিয়ে পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করে দেব? অত সহজ নয়, অত সহজে হবে না।' 

আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড়। তার মধ্যেই এবার আন্দোলনকারীদের হুমকি-হুঁশিয়ারি দিলেন তৃণমূলের দুই নেতা! আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রাক-স্বাধীনতার মধ্য়রাতে মেয়েদের রাত দখল কর্মসূচি নিয়ে ভিন্ন সুর শোনা গিয়েছিল তৃণমূলের অন্দরেই। কুণাল ঘোষ, উদয়ন গুহরা যখন 'রাত দখল' নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন, 
তখন তৃণমূলেরই সুখেন্দুশেখর রায়,  শান্তনু সেন, প্রতিমা মণ্ডল, মনোরঞ্জন ব্যাপারীরা আন্দোলকারীদের সমর্থন জানান। 

সেই আবহেই এবার আরজি কর-কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের হুমকি-হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget