এক্সপ্লোর

SUCI Bandh RG Kar Protest : রেলে ওভারহেডে কলাপাতা, কোথাও বেসরকারি বাস পুরোপুরি বন্ধ, জেলায় জেলায় বনধে উত্তেজনা চরমে

SUCI Bandh Effect : সবমিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত জেলায় জেলায়। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সব জায়গাতেই বিচ্ছিন্ন ভাবে চলছে ধর্মঘট সফল করার প্রচেষ্টা। 

আর জি কর হাসপাতালে পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালন করছে SUCI। সকাল ৬টা থেকে চলছে ধর্মঘট। এদিকে সরকারের তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনও সরকারি কর্মী ধর্মঘটে সামিল হলে তার দায়িত্ব সে নিজে বুঝে নেবে। এমন পরিস্থিতিতে একদিকে সকলের অফিস যাওয়ার তাড়া, আর অন্যদিকে বনধ সফল করার আপ্রাণ চেষ্টা  এসইউসিআই - এর। সবমিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হল জেলায় জেলায়। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সব জায়গাতেই বিচ্ছিন্ন ভাবে চলছে ধর্মঘট সফল করার প্রচেষ্টা। 

কোচবিহার
কোচবিহারেও বিভিন্ন জায়গায় SUCI কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। ধর্মঘটের সমর্থনে মিছিল বেরোতেই তা আটকে দেয় পুলিশ। শুরু হয় তুমুল বচসা। কথা কাটাকাটি থেকে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধর্মঘটীদের চ্য়াংদোলা করে প্রিজন ভ্যানে তুলে এলাকা খালি করে পুলিশ। এখনও পর্যন্ত ১৯ জনকে ধরপাকড়ের খবর মিলেছে। SUCI-এর ধর্মঘটে কোচবিহারে বেসরকারি বাস পরিষেবা বন্ধ। শুধুমাত্র সরকারি বাস চলছে। হেলমেট পরে সরকারি বাস চালাতে দেখা গেছে চালককে।  

জলপাইগুড়ি ও শিলিগুড়ি 
অন্যদিকে, SUCI-এর সাধারণ ধর্মঘটে জলপাইগুড়িতে বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। ডুয়ার্স যাওয়ার কোনও বেসরকারি বাস ছাড়ছে না। শুধুমাত্র NBSTC ডিপো থেকে পুলিশি নিরাপত্তায় সরকারি বাস ছাড়ছে। কোচবিহারের মতো জলপাইগুড়িতেও হেলমেট পরে দেখা গেছে সরকারি বাসের চালককে।  শিলিগুড়ির কোর্ট মোড়ে চলছে পিকেটিং। হ্যান্ড মাইক নিয়ে ধর্মঘটের সমর্থনে প্রচার চালাচ্ছেন এসইউসিআই সমর্থকরা। 

দুই ২৪ পরগনা
ট্রেন পরিষেবায় বিঘ্ন শিয়ালদা দক্ষিণ শাখায়
 দক্ষিণ ২৪ পরগনায়  শুক্রবার সকালে ধর্মঘটের সাময়িক প্রভাব পড়ে ট্রেন পরিষেবায়। শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর লাইনে দু'জায়গায় ওভারহেডে কলাপাতা ফেলে রাখায় ভোরের দিকে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখার ধামুয়া স্টেশনে অবরোধ করেন ধর্মঘটীরা। পুলিশ গিয়ে তাঁদের রেললাইন থেকে সরিয়ে দেয়। 

পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুরের বেলদায় সকাল সকালই উত্তেজনা ছড়িয়েছে।  SUCI কর্মী সমর্থকরা কেশিয়ারি মোড়ে মিছিল করে বাস, গাড়ি আটকানোর চেষ্টা করতেই, পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। তা কার্যত ধস্তাধস্তি পর্যন্ত গড়িয়েছে।

পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে  সকাল ৮টা নাগাদ SBSTC-র একটি বাস বেরোতে গেলে, ধর্মঘটীরা তা আটকানোর চেষ্টা করে। পুলিশ বাধা দিতেই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তমলুকের নিমতৌড়ির কাছে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা। কোলাঘাটের দেউলিয়াবাজার এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। 

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় জয়নগর থানার বহুড়ু বাজার এলাকায় কুলপি রোড অবরোধ SUCI কর্মী সমর্থকদের। দক্ষিণ বারাসাত বাজার এলাকাতেও কুলপি রোড অবরোধ করেন SUCI কর্মী সমর্থকরা। ধর্মঘটের সমর্থনে গোসাবা বাজারে মিছিল করেন SUCI কর্মী সমর্থকরা।  উত্তর ২৪ পরগনার বারাসাতের কলোনি মোড় থেকে ধর্মঘটের সমর্থনে মিছিল করে  SUCI। 

অন্যান্য জেলা
বাঁকুড়া শহরের মাচানতলাতে বিক্ষোভ দেখায়  SUCI। দুর্গাপুরে সরকারি বাস ও মিনিবাস চললেও, অন্য দিনের তুলনায় কম চলছে বেসরকারি বাস। যাত্রী সংখ্য়াও অন্য দিনের তুলনায় কম। 

এদিন জেলায় জেলায়  রাস্তাঘাটে অন্য দিনের তুলনায় গণ পরিবহণ কম। জয়নগর, ক্যানিং, কুলতলি, মথুরাপুর এলাকায় ধর্মঘটীরা সকাল থেকে পিকেটিং শুরু করেন। ধর্মঘট রুখতে রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন

বনধ, রাস্তা রোকো, মিছিল ! বিজেপি, SUCI, তৃণমূলের ত্রিফলা কর্মসূচিতে মহানগর হবে অবরুদ্ধ? কোথায় কখন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget