এক্সপ্লোর

RG Kar Protests Live Updates: বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

Key Events
RG Kar Protests Live Updates Mamata Banerjee talks to junior doctors they again come up with a deadline know the latest developments for October 20 2024 RG Kar Protests Live Updates: বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
—ফাইল চিত্র।

Background

১) দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা। সন্ধেয় অনশন তুলে আলোচনায় বসার শর্ত বেঁধে জুনিয়র ডাক্তারদের ডাক সরকারের।সোমবার বৈঠকের জন্য সময়ও নির্দিষ্ট করে ইমেল। (RG Kar Protests Live Updates)

২। জুনিয়র ডাক্তারদের ডেডলাইনের মধ্যেই হাজির মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। ফোনে কথা মুখ্যমন্ত্রীর। অনশন তোলার অনুরোধ, সোমবার নবান্নে বৈঠকের ডাক। (West Bengal News Live Updates)

৩। ১০ দফা দাবিতে এখনও অনড় অনশনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার যাচ্ছেন নবান্নের বৈঠকে। বললেন, 'ইচ্ছে করে অনশনে বসিনি। আমাদের দাবি নিয়ে স্পষ্ট ধারণা নেই মুখ্যমন্ত্রীর।' (RG Kar Protests)

৪। স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সরাসরি খারিজ করে অনশন তোলার আবেদন মুখ্যমন্ত্রীর। (RG Kar Case)

৫। হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার মুখ্যমন্ত্রীর দাবি মানতে নারাজ জুনিয়র ডাক্তাররা। বললেন, 'আমাদের অনশনকে খাটো করে দেখা হচ্ছে। মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কোথাও ধৈর্য হারাচ্ছেন।'

৬। অনশনমঞ্চে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা মুখ্যমন্ত্রীর। ৩-৪ মাসে মেডিক্যাল কলেজে ছাত্র ভোটের আশ্বাস। 

৭। হাসপাতালের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। সিভিক ভলান্টিয়ারে আপত্তি। সরানোর কাজ চলছে, মামলার জন্য পুলিশে নিয়োগ আটকে, দাবি মুখ্যমন্ত্রীর।

৮। অবশেষে ১৫দিন পরে অনশনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা। কাটবে জট, আশাবাদী নিহত চিকিৎসকের পরিবার। 

৯। আর জি কর-কাণ্ডের ২ মাস ১০ দিন। জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ২১ কিমি দীর্ঘ ন্যায়বিচার যাত্রা। আজ ধর্মতলায় মহাসমাবেশের ডাক।

১০। বিচারের দাবিতে ফের ডার্বিতে একজোট ময়দানের ২ প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল। রুবির মোড় থেকে উল্টোডাঙা পর্যন্ত সমর্থকদের মানববন্ধন।

১১। আর জি কর-কাণ্ডে ফের শাসকের নিশানায় প্রতিবাদীরা। তৃণমূল নেতা দেবু টুডু বললেন, 'বাংলায় আবার 'উই ওয়ান্ট জাস্টিস' কী? এরা লাল মুখোশধারী।'

১২। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলে সব হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। থ্রেট কালচারের অংশ হয়ে হুমকির রাজনীতি করবেন না, পাল্টা কুণাল।

১৩) ফের বিচারব্যবস্থাকে নিশানা কালনার তৃণমূল বিধায়কের। দেবপ্রসাদ বললেন, "ষড়যন্ত্র চলছে। বিচারপতিরা সব বিজেপি-র লোক।" পাল্টা শঙ্করের মন্তব্য, "তৃণমূলের লোককে বিচারপতির আসনে বসাতে চাইছে।"


১৪। অনিকেতের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পুলস্ত্য আচার্য ও অনুষটুপ মুখোপাধ্যায়। অনশনে অসুস্থ হয়ে ICU-তে ভর্তি ছিলেন। প্রয়োজনে আবার অনশনমঞ্চে ফেরার হুঁশিয়ারি।

১৫। ১৫ দিনে অনশন। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ধর্মতলায় প্রতীকী অনশনে শিল্পী-পরিচালকরা। অ্যাকাডেমি চত্বরে নাট্যকর্মীদের প্রতিবাদ।
প্রতীকী অনশনে শিল্পীরাও

১৬। কৃষ্ণনগরে গণধর্ষণ করে খুনের অভিযোগ। মৃতার পরিবারের সঙ্গে দেখা করে আইনি সহায়তার আশ্বাস শুভেন্দুর। 
'ধামাচাপা দিতে আত্মহত্যার তত্ত্ব'

১৭। স্বাস্থ্য থেকে জীবন বিমায় উঠছে ১৮ শতাংশ জিএসটি? মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে সবাই একমত। রিপোর্ট যাচ্ছে কাউন্সিলে। নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা।

১৮। ৬ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। সিতাইয়ে দীপককুমার রায়, মাদারিহাটে রাহুল লোহার, নৈহাটিতে রূপক মিত্র, হাড়োয়ায় বিমল দাস


১৯। অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ হয়েই মৃত্যু রোগীর। শিয়ালদা ESI-তে মৃতের ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে উল্লেখ, পুলিশ সূত্রে খবর। অগ্নিকাণ্ডের জেরে কারও মৃত্যু হয়নি, আগেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।


২০। দীপাবলির আগে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সোমবারই পরিণত হতে পারে নিম্নচাপে। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি।

২১। দ্রোহের ডার্বির রং সবুজ-মেরুন। ISL-এ মরসুমের প্রথম ডার্বিতে লাল-হলুদকে জোড়া গোলে হারাল মোহনবাগান। গোল করলেন ম্যাকলারেন ও দিমিত্রি।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে

15:26 PM (IST)  •  20 Oct 2024

West Bengal Assembly By Elections: বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

বিজেপির পর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। সিতাই: তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, মাদারিহাট: তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো,
নৈহাটি: তৃণমূল প্রার্থী সনৎ দে, হাড়োয়া: তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম, মেদিনীপুর: তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, তালডাংরা: তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। 

14:44 PM (IST)  •  20 Oct 2024

Debangshu Bhattacharya: 'বাংলাদেশের রোগী আসা বন্ধ, বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়াতেই পরিষেবা বন্ধ করা হয়েছে', এবার জুনিয়র ডাক্তারদের আক্রমণ দেবাংশুর

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ডাক্তারদের আন্দোলনকে আক্রমণ তৃণমূলের একের পর এক নেতার। এবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে আক্রমণে দেবাংশু ভট্টাচার্যর। 'বাংলাদেশে অশান্তির পর রোগী আসা বন্ধ হয়ে গেছে। বেসরকারি হাসপাতালের ব্যবসা ৪০ শতাংশ কমেছে। বেসরকারি হাসপাতালের ব্যবসা বাড়াতেই সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করা হয়েছে', অভিযোগ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget