এক্সপ্লোর

RG Kar Ransack: DYFI-এর পতাকা হাতে কারা? RG করে তাণ্ডবের ঘটনায় মীনাক্ষী-সহ DYFI, SFI-এর ৭ জনকে তলব

Minakshi Mukherjee: আর জি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মেয়েদের রাতদখলের সময়ই আর জি কর হাসপাতালে তাণ্ডব চলে।

কলকাতা: আর জি কর হাসপাতালে ভাঙচুরের কাণ্ডে এবার DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল লালবাজার। মীনাক্ষী-সহ SFI এবং DYFI-এর সাত নেতা-নেত্রীকে তলব করেছে পুলিশ। ঘটনার সময় আর জি কর হাসপাতালের সামনে ধর্নায় বসেছিলেন মীনাক্ষীরা। পুলিশের উপর হামলায় DYFI-এর পতাকা হাতে হামলাকারীরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। (RG Kar Ransack)

আর জি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মেয়েদের রাতদখলের সময়ই আর জি কর হাসপাতালে তাণ্ডব চলে। সেই ঘটনায় মীনাক্ষী-সহ সাত জনকে তলব করা হল। ওই রাতে আর জি করে বেশ কয়েক জন পুলিশকে টপকে টপকে হাসপাতালে ঢুকে পড়ে। চলে ব্যাপক ভাঙচুর, হামলা হয় পুলিশের উপরও। বেশ কয়েক জন পুলিশকর্মীও আহত হন। (Minakshi Mukherjee)

সেই ঘটনায় গতকাল সাংবাদিক বৈঠক করে একটি ভিডিও দেখান কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। ওই ভিডিও-য় দেখিয়ে দাবি করা হয়, কিছু দুষ্কৃতী পুলিকে টপকে ভিতরে ঢুকতে চেষ্টা চালাচ্ছে। আর পিছনে DYFI-এর পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন। মূল যে ফটক আর জি করের, তার উল্টো দিকে DYFI-এর মঞ্চ বাঁধা হয়েছিল। সারাদিন ধরে কর্মসূচি চলছিল। ওই রাতেও সেখানে ছিলেন DYFI-এর কর্মীরা। সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মীনাক্ষীদের। মীনাক্ষী জানিয়েছেন, তদন্ত সঠিক ভাবে হোক, এটাই চাইছেন তাঁরা। পুলিশের ডাকে অবশ্যই যাবেন। তবে আইনজীবীর পরামর্শ নিয়েই যাবেন তিনি।

হামলাকারীদের DYFI-এর নেতা-নেত্রীরা চেনেন কি না, জানতে চায় লালবাজার। যদি না চেনেন, তাহলে অজ্ঞাত পরিচয় লোকজনকে অপরাধে কেন উস্কানি জোগানো হল পিছন থেকে, তাও জানতে চাওয়া হবে বলে খবর। ইতিমধ্যেই ইমেলে ওই সাত জনকে নোটিস পাঠানো হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শনি এবং রবিবার বিভিন্ন থানা এলাকায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আর জি করে হামলার নেপথ্যে বিজেপি এবং সিপিএম-এর হাত রয়েছে বলে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "লজ্জা করে না বিজেপি এবং সিপিএম! অমানবিক ঘটনা নিয়ে দানবিকতা করছেন, তাণ্ডব করছেন। আর জি করে প্রমাণ লোপাট করতে গিয়েছিলেন। কিন্তু ভুলক্রমে ফ্লোরটা বদলে গিয়েছিল। থার্ড ফ্লোর বদলে, সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছিলেন। আর জি করে সিপিএম-বিজেপি ভাঙচুর করেছে। নাটকেও যখন শেষ হয়নি, রাত ১২টার পর DYFI-এর পতাকা নিয়ে যাওয়া হয় এবং বিজেপি জাতীয় পতাকার অপব্যবহার করে।"

আর জি করে তাণ্ডবের ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। ধৃতদের মধ্যে একজন গ্রেফতারি এড়াতে চুলের ছাঁটও বদলে ফেলেছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget