এক্সপ্লোর

RG Kar Case : মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ RG করের নির্যাতিতার মা-বাবার, পেলেন আলোর দিশা?

মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন নিহত চিকিৎসকের মা - বাবা।  সরসঙ্ঘচালক কি পারবেন কোনও ভাবে চিকিৎসকের মা-বাবাকে আলোর দিশা দিতে?

কলকাতা : RG কর নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। গতবছর অগাস্টে কলকাতা শহরে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারের ভয়ঙ্কর মৃত্যুর পর একাধিকবার দোষীদের শাস্তির দাবিত সরব হয়েছেন আরএসএস প্রধান। এবার মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন নিহত চিকিৎসকের মা - বাবা। 

১০ দিনের রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। নিউটাউনের একটি অতিথিশালায় রয়েছেন তিনি। গতকাল মোহন ভাগবতের সঙ্গে দেখা করার সময় চায় নিহত চিকিৎসকের পরিবার। সেই মতো শনিবার মা-বাবার সঙ্গে দেখা করেন RSS প্রধান। এর আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ চেয়েছিলেন নির্যাতিতা মা-বাবা। কিন্তু তা হয়নি। অমিত শাহ কলকাতায় এলেও তাঁদের সঙ্গে দেখা করেননি। তবে কথা হয় এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর এবার তাঁরা দেখা করলেন, RSS প্রধানের সঙ্গে।

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পরপরই  আরএসএস প্রধান মোহন ভাগবতবলেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। কলকাতায় একটি অনুষ্ঠানে ভাগবত আরজি কর কাণ্ডের কড়া সমালোচনা করেছিলেন তিনি। নাগপুরে সঙ্ঘের সদর দফতরে আয়োজিত নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে থেকেও আর জি কর-কাণ্ডে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন মোহন ভাগবত।  নারীর সম্মানরক্ষা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টেনে এনেছিলেন রামায়ণ-মহাভারতের প্রসঙ্গ। প্রশ্ন তুলেছিলেন, যে ভারতে চিরকাল মাতৃশক্তির বন্দনা হয়ে এসেছে,  সীতাহরণ হলে রামায়ন হয়েছে....দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারতের যুদ্ধ হয়েছে। সেই ভারতে কী করে এই ঘটনা ঘটে? সরসঙ্ঘচালকের বার্তা ছিল, সাধারণ নাগরিকদের আরও সচেতন হওয়া প্রয়োজন নারী সুরক্ষার বিষয়ে, নারীর সম্মান সুরক্ষিত করার বিষয়ে । ভাগবত রাজ্যের শাসকদলকে বিঁধে বলেছিলেন, 'কলকাতার আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটল, লজ্জাজনক। আমাদের সবাইকে কলঙ্কিত করার মতো ঘটনা। ঘটনা ঘটে। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা, যেমন ওখানে সমাজের সর্বস্তরের মানুষ পাশে দাঁড়িয়েছেন ডাক্তারদের। ঘটনা যাতে না ঘটতে পারে তারজন্য সতর্ক থাকতে হবে। সুরক্ষা দেওয়া দরকার। কিন্তু ঘটনা ঘটার পরেও ওখানে যেভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা হয়েছে, যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তার সঙ্গে অপরাধ ও রাজনীতির যে জোট হয়েছে তারই পরিণাম এটা।'  

সরসঙ্ঘচালক কি পারবেন কোনও ভাবে চিকিৎসকের মা-বাবাকে আলোর দিশা দিতে? পারবেন কি কেন্দ্রের কানে মা-বাবার আর্তি পৌঁছে দিতে ?  

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget