এক্সপ্লোর

BJP News: ভাঙা হল ব্যারিকেড, জাতীয় সড়কে জ্বলল আগুন ; বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম রাজ্যজুড়ে

RG Kar Lady Doctor's Murder : কোথাও ভাঙা হল ব্যারিকেড। কোথাও স্লোগান দিতে দিতে থানায় ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। কোথাও জাতীয় সড়কে জ্বলল আগুন।

কলকাতা : আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বাধল। ঘোলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নেমে ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে শুরু করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি, মাথাভাঙা, কোচবিহারে। বেহালায় পুলিশের সঙ্গে বচসা বাধল রূপা গঙ্গোপাধ্যায়ের। পথে নামলেন দিলীপ ঘোষ, অর্জুন সিংহরাও।

কোথাও ভাঙা হল ব্যারিকেড। কোথাও স্লোগান দিতে দিতে থানায় ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। কোথাও জাতীয় সড়কে জ্বলল আগুন।আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে জেলায় জেলায় দেখা গেল এরকমই ধুন্ধুমার ছবি।

উত্তর ২৪ পরগনার ঘোলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে নামেন বিজেপি নেতা-কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। বিরোধী দলনেতা বলেন, "ভারতীয় জনতা পার্টি মায়েদের-নারীদের সম্মান ও সম্ভ্রমের জন্য অঙ্গীকারবদ্ধ। এ জিনিস মেনে নেওয়া যায় না। বাংলা-বাঙালির লজ্জা। মুখ দেখানোর জায়গা নেই।"

বেহালা থানার সামনে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। মেদিনীপুরে জেলা পার্টি অফিস থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত মিছিল করেন দিলীপ ঘোষ

নন্দীগ্রামে গেট ঠেলে থানায় ঢুকে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ-র‍্যাফের সঙ্গে চলে ধস্তাধস্তি। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, "আমাদের গেট বন্ধ করে দিচ্ছে কেন? আমরা তো এখানে কোনওরকম মারামারি করার জন্য আসিনি। থানার যদি তারা গেট লাগিয়ে রাখে, তার জন্য তো থানা দায়ী। এর জন্য তো ভারতীয় জনতা পার্টি দায়ী নয়।"

হুগলির চুঁচুড়া থানাতেও গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। যার জেরে বেধে যায় ধস্তাধস্তি। জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে কোচবিহারেও তৈরি হয় তুলকালাম পরিস্থিতি।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিজেপি শাসিত বা বাম শাসিত কোনও রাজ্যে কোনও এই ধরনের সামাজিক ব্যাধির ঘটনায় কোনও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন কি না, সরকার পদত্যাগ করেছে কি না দেখান...তারপর এইসব নিয়ে নাটক করতে আসবে।"

শুক্রবারই শ্যামবাজারে বিজেপির ধর্না-অবস্থান তৃতীয় দিনে পড়ল। এদিন সেখানে উপস্থিত ছিলেন শুভেনদু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা।

আদালতের অনুমতিতে রবিবার পর্যন্ত শ্যামবাজারে বিজেপির ধর্না চলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live Updates: 'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget