এক্সপ্লোর

Road Landslide: বড়বাজারের নেতাজি সুভাষ রোডের একাংশে ধস, শুরু মেরামতির কাজ

গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ, নন্দরাম মার্কেটের (Nandaram Market) কাছে নেতাজি সুভাষ রোডের একপাশে ধস নামে। ভূগর্ভস্থ জলের পাইপ ফেটে হু-হু করে জল বেরোতে শুরু করে।

কলকাতা: রাতে বৃষ্টি (Rain Update) হওয়ায় বড়বাজারের নেতাজি সুভাষ রোডে (Netaji Subhash Road) ভূগর্ভস্থ জলের পাইপে ফাটল বাড়ায় বিপত্তি। এলাকা ঘিরে চলছে মেরামতির কাজ। ধীর গতিতে যান চলাচল করায় বড়বাজারে যানজট। গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ, নন্দরাম মার্কেটের (Nandaram Market) কাছে নেতাজি সুভাষ রোডের একপাশে ধস নামে। ভূগর্ভস্থ জলের পাইপ ফেটে হু-হু করে জল বেরোতে শুরু করে। ঠিকাদার সংস্থার তরফে জানানো হয়েছে, আজ বিকেলের মধ্যে মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে।  

কলকাতার রাস্তায় ধস: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে ফের বিপর্যয় দেখা দিয়েছে বউবাজারে। পরপর বাড়িতে ধরেছে ফাটল। যার জেরে নতুন করে ঘরছাড়া হয়েছে বহু পরিবার। বউবাজারের এই আতঙ্কের মধ্যেই, গতকাল ধস নামে বড়বাজারে। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ, নন্দরাম মার্কেটের কাছে নেতাজি সুভাষ রোডের একপাশে ধস নামে। যার জেরে ফেটে যায় জলের পাইপ। ফলে পাইপের ফাটা অংশ দিয়ে হু হু করে বেরোতে থাকে জল।

শুরু মেরমতির কাজ: কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ রাস্তায় ধস দেখতে পেয়ে, খবর দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মাকে। ঘটনাস্থলে এসেই তিনি ঘটনার কথা জানান পুরসভায়। সঙ্গে সঙ্গে চলে আসেন পুরসভার ইঞ্জিনিয়ার ও কর্মীরা। যেখানে ধস নেমেছে, সেই এলাকা দিয়েই গেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল। তবে কী কারণে ধস নেমেছে তা এখনও স্পষ্ট নয়। পুরসভা সূত্রে খবর, এলাকা ঘিরে মেরামতি শুরু হয়েছে। জানা গিয়েছে, আজ বিকেলের মধ্যেই মেরামতির কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে বউবাজারের ঘটনায় KMRCL সূত্রে দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে ১১টি উত্‍স দিয়েই জল ঢোকা আটকানো সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বর্ষায় জলস্তর বাড়লে নতুন করে সুড়ঙ্গে জল ঢুকবে না তো? আবার দেখা দেবে না তো একই বিপদ? KMRCL-এর তরফে জানানো হয়েছে, নতুন করে যাতে আর জল উঠে না আসে, সেটা সবার আগে দেখা হচ্ছে। চারঘণ্টা অন্তর নেওয়া হচ্ছে রিডিং। 

আরও পড়ুন: North 24 Parganas News: কৌটো নাড়াচাড়া করতে গিয়েই বিপত্তি! রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget