এক্সপ্লোর

Kalimpong News: হাড় কাঁপানো শীতের মাঝেই সমতল থেকে ১১ হাজার ফুট উঁচুতে রয়্যাল বেঙ্গল টাইগার !

Tiger In Kalimpong: গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ল এই দৃশ্য...

কালিম্পং: কথায় বলে মাঘের শীতে বাঘ পালায় ! তবে তার আগেই ফলে গেল বুঝি সেই কথা।আজ্ঞে হ্যাঁ তেমনই কিছু দৃশ্য প্রকাশ্যে এল। একেই গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা। তার উপরে আবার তুষারপাতের সম্ভাবনাও হয়ে চলেছে। সবমিলিয়ে বন্য প্রাণীদের জন্যও বেশ কষ্টকর পরিস্থিতি যে, সেই প্রমাণই ধরা পড়ল এবার বন দফতরের ট্র্যাপ ক্যামেরায়। ফের বাঘ দর্শন নেওড়ায়। হাড় কাঁপানো শীতে সমতল থেকে এগারো হাজার ফুট উঁচুতে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। 

গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। একবার দুবার নয়, বন দফতরের রিপোর্ট বলছে গত দুমাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের, একই বাঘ ? নাকি সংখ্যায় তারা একাধিক ? জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বন দফতর (Forest Department)।

সম্প্রতি বন দফতর (WB Forest Department) খাঁচা পাতলেও,পাথরপ্রতিমায় ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)। উপেন্দ্র নগর গ্রাম লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। মুহুর্মুহু গর্জন শুনে আর ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে তার পায়ের ছাপ দেখে ঘুম উড়েছে গ্রামবাসীদের।নদীর ধারে চাষের জমিতে বাঘের পায়ের ছাপ। গর্জনও শোনা যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। আর এই আতঙ্কেই রাতের ঘুম উড়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের।গত একমাস ধরে গ্রামবাসীদের তাড়া করে বেড়াচ্ছে বাঘের আতঙ্ক। চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছেন তাঁরা। টায়ার, মশাল জ্বালিয়ে চলছে রাত-পাহারা। 

আরও পড়ুন, কলকাতায় আরও ২ জন করোনা আক্রান্তের হদিশ

একদিকে যখন বাঘের আতঙ্কে কাবু পাথরপ্রতিমার বাসিন্দারা, তক অন্য ছবি কোচবিহারে। সম্প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন তিন অতিথি আনা হয়েছে কোচবিহারের রসিক বিল মিনি জু-তে (Mini Zoo In Cooch Behar)।  ঝাড়গ্রাম মিনিজু থেকে কোচবিহারের তুফানগঞ্জ এর রসিকবিল মিনি জুতে নিয়ে আসা হয় তিন চিতা বাঘ সোহেল সুলতান ও শাহজাদাকে। এর মধ্যে সোহেল বয়স্ক  চিতাবাঘ, অন্য দুটি চিতা বাঘ ছোট। তারা সোহেলের সন্তান।ইতিমধ্যে কোচবিহারের রসিকবিল মিনি জুতে রয়েছে রিমঝিম ও গরীমা নামে দুটি স্ত্রী চিতা বাঘ। তাদের সাথে যোগ হল আরও তিনজন নতুন পুরুষ অতিথি। ওদের আসার পর বর্তমানে এই তিন অতিথি নাইট সেলটারে ডাক্তারবাবুদের পর্যপক্ষণে রয়েছে, সেখান থেকে সবুজ সংকেত মিললেই, রিমঝিম ও গরিমার সঙ্গে তাঁদের রেখে দেওয়া হবে একই জায়গায়। তখন মিনি জুতে আসা পর্যটকরা দেখতে পারবেন নতুন তিন অতিথিকে। আপাতত তিন নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত বন দফতরের কর্মীরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget