এক্সপ্লোর

RSS News: ‘নাগপুরে বন্দে মাতরম আন্দোলনের সূচনা করেন হেডগেওয়ার’, কলকাতায় RSS-এর অনুষ্ঠানে বললেন মোহন ভাগবত

Mohan Bhagwat: RSS-এর ১০০ বছর পূর্তিতে, কলকাতা হাইকোর্টের অনুমতিতে বিশেষ আয়োজন হয়েছিল রবিবার।

কলকাতা: ‘বন্দে মাতরমে’র ১৫০ বছর পূর্তি ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। ‘বন্দে ভারতে’র শেষের পঙক্তিগুলি বাদ দেওয়ার জন্য সংসদে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা বিরোধীরা প্রশ্ন তুলেছে, “RSS-BJP কবে বন্দেভারত গেয়েছে?” সেই আবহেই কলকাতায় এসে ‘বন্দে ভারত’ নিয়ে মন্তব্য করলেন BJP-র অভিভাবক সংস্থা, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। (Mohan Bhagwat)

RSS-এর ১০০ বছর পূর্তিতে, কলকাতা হাইকোর্টের অনুমতিতে বিশেষ আয়োজন হয়েছিল রবিবার। সেখানেই ‘বন্দে মাতরম’ নিয়ে মন্তব্য করেন ভাগবত। RSS-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারই নাগপুরের বিদ্যালয়ে ‘বন্দে মাতরম আন্দোলন’কে সংগঠিত করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে হেডগেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও এদিন তুলে ধরেন ভাগবত। (RSS News)

কলকাতার অনুষ্ঠানে এদিন ভাগবত বলেন, “হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে, হিন্দু সমাজের উন্নতির জন্য, সুরক্ষার জন্যই RSS-এর সূচনা। ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে দেশব্যাপী সংঘর্ষে আমরা পরাজিত হই। তখন থেকেই ভাবনাচিন্তা শুরু হয়। আত্মসমীক্ষায় উত্তর উঠে আসে যে, সশস্ত্র প্রতিকার বের করে ইংরেজদের তাড়াতে হবে। ১৮৫৭ সালে কোম্পানির রাজত্বের পরিবর্তে রানির রাজত্ব প্রতিষ্ঠা হয়। পুরোপুরি পরাধীন হই আমরা। নিজস্ব সেনা ছিল না আমাদের। ফলে বিপ্লবী কাজকর্ম এবং শস্ত্রাচারের মাধ্যমে বিদেশি আক্রমণ প্রতিহত করার রীতি চালু হয়, যা ১৯৪৫ সালে সুভাষবাবুর অন্তর্ধানের পর সমাপ্ত হয়। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়, তার পর আর প্রয়োজন ছিল না। বীর সাভারকরের মতো মানুষ ছয়ের দশকে ‘অভিনব ভারত’ নামের বিপ্লবী সংস্থা ভেঙে দেন।”

ভাগবত জানান, সেই সময় সমাজ বিপ্লবকে সমর্থন করলেও, কী করণীয় জানত না। আধুনিক রাজনীতি সম্পর্কে সচেতন ছিল না সমাজ। তাই ভারতীয়দের রাজনীতি বোধ জাগ্রত করতে, কংগ্রেসকে মাধ্যম বানিয়ে তখনকার নেতারা রাজনৈতিক জাগরণ ও স্বাধীনতা সংগ্রামের হাতিয়ারে পরিণত করেন জাগরণকে। ফলে ব্যাপক জাগরণ ঘটে। দেশের জন্য ঝাঁপিয়ে পড়েন সকলে, আন্দোলন করেন, জেলে যান, লাঠির আঘাত সহ্য করেন। রাজা রামমোহন রায়ের হাত ধরে সমাজ সংস্কারের কথাও তুলে ধরেন ভাগবত। আর তাতেই হেডগেওয়ারের প্রসঙ্গ টানেন তিনি। 

ভাগবত বলেন, “হেডগেওয়ারের জীবনে আর কোনও লক্ষ্য ছিল না। দেশের কাজই করতে হতো ওঁকে। জন্মগত ভাবে দেশপ্রেমী ছিলেন উনি। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় রানি ভিক্টোরিয়া সিংহাসনে অভিষিক্ত হন। তাঁর স্কুলেও মিষ্টি বিতরণ হয়। কিন্তু উনি মিষ্টি ফেলে দেন। বলেন, ‘রানির সিংহাসনে আরোহণ মিষ্টি নয়স বিষ। একদিনের অসুস্থতায়, এক ঘণ্টার ব্যবধানে মা-বাবা মারা যান। ১১ বছর বয়সে অনাথ হয়ে যান হেডগেওয়ার। কিন্তু স্বাভিমান প্রবল ছিল। দেশের সবকিছুতে সক্রিয় ছিলেন উনি নাগপুরে। স্কুলের ইনস্পেক্টরকে ‘বন্দে মাতরম’ স্লোগানে স্বাগত জানানো হয়। ইংরেজরা ভয় পেয়ে যায়, কান খাড়া হয়ে যায়, স্কুল বন্ধ করে দেয় ওরা। নাগপুরের বিদ্যালয়ে ‘বন্দে মাতরম আন্দোলন’কে সংগঠিত করেন উনিই’। পরে নামমাত্র ক্ষমাপ্রার্থনা করে স্কুল চালু হয়। হেডমাস্টার গেটের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের কাছে জানতে চান, ভুল হয়েছে কি না। তাতে সকলে মাথা নাড়িয়ে ভিতরে ঢুকে যাবে। কিন্তু দু’জন মাথাও নাড়াননি, যাঁর মধ্যে একজন ছিলেন হেডগেওয়ার। জানিয়ে দেন, স্বপ্নেও মাতাকে বন্দনা করা ভুল বলতে পারবেন না।”

কলকাতায় এসে অনুশীলন সমিতিতে যোগ দেওয়ার পর স্বাধীনতা সংগ্রামেও হেডগেওয়ার যোগ দেন বলে দাবি করেন ভাগবত। তাঁর দাবি, পশ্চিম ভারতে বিপ্লবকে জাগরিত করার কাজে লিপ্ত ছিলেন হেডগেওয়ার। অসহযোগ আন্দোলনের সময় গ্রামে গ্রামে গিয়ে ভাষণ দেন। সেই নিয়ে রাজদ্রোহিতার মামলাও হয়।

সেরা শিরোনাম

Chor Bagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget