এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Russia-Ukraine War: ইউক্রেন থেকে ঘরে ফিরল খড়গপুরের ছাত্র, সংবর্ধনা জানালেন স্থানীয় কাউন্সিলর

Russia-Ukraine War: '৩ বছর হল ইউক্রেনে গিয়েছি মেডিক্যাল পড়ার জন্য। এটা আমার তৃতীয় বছর চলছিল। ওখানে আমার বহু বন্ধুরা আটকে আছে। যত তাড়াতাড়ি হয় তাদের উদ্ধার করলে ভাল হয়।'

বিশ্বজিৎ দাস, খড়গপুর (পশ্চিম মেদিনীপুর): যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ঘরে ফিরল খড়গপুরের (Kharagpur) এক ছাত্র। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১৫ নম্বর ওয়ার্ডের ওই ছাত্রের নাম প্রবীন কুমার। তিন বছর আগে সে ইউক্রেনে যায় মেডিক্যাল পড়ার (Medical Studies) জন্য। কিন্তু যুদ্ধের কারণে সেখানে তিনি বাঙ্কারে আটকে পড়েছিলেন। কেন্দ্র ও রাজ্য সরকারের মদতে ২ মার্চ রাতে খড়গপুরে নিজের বাড়িতে পৌঁছে খুব খুশি তিনি। আজ তাঁকে খড়গপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংবর্ধনা জানাতে গিয়েছিলেন।

প্রবীন কুমার বলেন, 'আমি যেখানে ছিলাম সেখানে বোমাবাজি চলছিল। ওখানে বাঙ্কারে ছিলাম। সেখানে ৩০ সেকেন্ড হর্ন দেওয়ার পর এক দেড় ঘণ্টার জন্য সময় পেতাম। তখন আমরা হোস্টেলে গিয়ে কিছু খাবার ব্যবস্থা করে নিতাম। প্রচুর ভয় দিন কাটিয়েছি। কেন্দ্র ও রাজ্য, দুই সরকারই খুব ভাল কাজ করেছে। কেন্দ্রীয় সরকার আমাদের নিয়ে এসে দিল্লিতে পৌঁছে দেওয়ার পর রাজ্য সরকার সেখান থেকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে। ২৪ তারিখ যুদ্ধ যখন শুরু হয় সেদিন আমার কিউব যাওয়ার জন্য ফ্লাইট ছিল। তখন কিউবে বোমাবাজি চলছিল। সেই কারণে ফ্লাইটও বাতিল হয়ে যায়। আমি যেখানে থাকতাম সেখানে সকাল সাড়ে আটটার সময় বোম পড়া শুরু হয়। ৩ বছর হল ইউক্রেনে গিয়েছি মেডিক্যাল পড়ার জন্য। এটা আমার তৃতীয় বছর চলছিল। ওখানে আমার বহু বন্ধুরা আটকে আছে। যত তাড়াতাড়ি হয় তাদের উদ্ধার করলে ভাল হয়। ২ মার্চ রাতে আমি বাড়ি ফিরেছি। বাড়ি পৌঁছে খুব ভাল লাগছে।'

১৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর বনথা মুরলীধর রাও বলেন, 'আমার ওয়ার্ডে প্রবীনের মা, বাবা থাকেন। ও তিন বছর আগে মেডিক্যাল পড়ার জন্য ইউক্রেনে যায়। এই যুদ্ধবিধ্বস্ত সময়ে পেরিয়ে ফিরে এসেছে তাই আজ প্রবীনকে সংবর্ধনা দিয়েছি এবং তার পাশে সবসময় আছি বলেও জানিয়েছি। ওর খুশি দেখে আজ বুঝলাম বাড়ি ফিরলে মানুষ কত খুশি হয়।'

আরও পড়ুন: Russia Ukraine War: রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত মাস্টারকার্ড এবং ভিসার, ‘বয়েই গেল’, বলল মস্কো

অন্যদিকে আজ ফের আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। মারিউপোল, ভলনোভাখায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ভারতীয় সময় বেলা ১২.৩০ থেকে দুপুর ৩ পর্যন্ত। গতকাল ৭ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Heavyweight Candidates Results Live : আসানসোল দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
আসানসোল দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
North 24 Pgs Election Result 2026: নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর, পানিহাটি সহ উত্তর ২৪ পরগনায় কোন আসনে কে এগিয়ে?
নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর, পানিহাটি সহ উত্তর ২৪ পরগনায় কোন আসনে কে এগিয়ে?
West Bengal Assembly Election Results Live: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন
West Bengal Assembly Election 2026 Result: কামারহাটিতে জয়ী মদন মিত্র
West Bengal Assembly Election 2026 Result: কামারহাটিতে জয়ী মদন মিত্র

ভিডিও

Westr Bengal Assembly Election : ১৫ বছর পরে ফের পালাবদল,পরিবর্তনের ঝড়ে উত্তরবঙ্গে নিশ্চিহ্ন তৃণমূল!
TMC vs BJP : বিজেপির রাজ্য দফতরে বিজয় উৎসবে মাছ-ভাত
West Bengal Assembly Election Results 2026 : রাজ্যজুড়ে গেরুয়া ঝড়, 'ঔদ্ধত্যই' কি কাল হল তৃণমূলের?
West Bengal Assembly Election Results 2026 : 'মাছে-ভাতে বাঙালি' বিজেপি! গেরুয়া ঝড় উঠতেই কার্যালয়ে চাপল হাঁড়ি
Humayun Kabir :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget