এক্সপ্লোর

Sabyasachi Dutta: 'যেদিন থেকে মেয়র, সেদিন থেকেই...', কী কী অত্যাচার করতেন সব্যসাচী ? জানালেন ওয়েলিয়া

TMC News : প্রায় ১ কোটি টাকারও উপরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর গ্রেফতারের পর সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেন তাঁর উপর। পচা ডিম, গোবর ছুঁড়ে আক্রমণ করছেন সকলে।

কলকাতা : তোলাবাজি সহ একাধিক অভিযোগ। গ্রেফতার তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta Arrested)। রাজারহাটের বাড়ি থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। প্রায় ১ কোটি টাকারও উপরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর গ্রেফতারের পর সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেন তাঁর উপর। পচা ডিম, গোবর ছুঁড়ে আক্রমণ করছেন সকলে। কিন্তু কেন এত রাগ সাধারণ মানুষের? মুখ খুললেন ওফেলিয়া সিন্হা।   

গৃহদাহে জ্বলছে তৃণমূল! একদিকে যখন নেতাদের একাংশের মধ্যে ক্ষোভের আগ্নেয়গিরি ফুটে উঠেছে, ঠিক তখন দুর্নীতি, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা-সহ নানা অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতারা। এবার গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত। তাঁর এই গ্রেফতারি নিয়ে ওফেলিয়া সিন্হা বলেন ''বিধাননগরে উনার কোনও গ্রহণ যোগ্যতাই নেই। যবে থেকে উনি মেয়র, তবে থেকেই উনি তোলাবাজ। গরিব মানুষরা আজ বলবে না কেন? এই দত্তাবাদ অঞ্চলের মানুষরা যদি কেউ বিজেপি করে সে ভাড়া থাকতে পারবে না। সে দোকান দিতে পারবে না। আর যদিও বা কেউ দোকান দেয়, তবে প্রতিদিন তাদের টাকা রাখতে হবে। সপ্তাহ শেষে তাদের তোলাবাজ লোক আছে, তারা সেই টাকা তোলে। রিকশা চালক, অটো চালক ভাইদের থেকেও তোলা চাওয়া হত ইউনিয়ন-এর নামে। মানে কেউ যদি অসুস্থ থাকত, সেও রেখে দিচ্ছে প্রতিদিন ১০০ টাকা করে। ৭ দিন হয়ত কাজ নেই তার, কিন্তু সে টাকা রেখে দিত।''

ওফেলিয়া আরও অভিযোগ করে বলেন, ''এদের বিশাল মাথা আছে। সরকারি জমি BFCF-এর মাঠটা একবার দেখুন, সেখানে রমরমিয়ে ব্যবসা করেছেন সব্যসাচী ও তাঁর স্ত্রী। যোগ সেন্টার, ক্রিকেটের মাঠ। BFCF-এর ব্লকের ছোট বাচ্চারা মাঠ ব্যবহার করতে পারত না। রীতিমতো তালা দেওয়া।''

সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগকারী এক ব্যবসায়ী মধুসূধন চক্রবর্তী জানান, ''সব্যসাচী দত্ত আমাদের বিধাননগরের মেয়র ছিলেন ২০১৮ এবং নিউটাউনের বিধায়ক ছিলেন। সুপ্রিম পাওয়ার বিধাননগরের। আমি ওনাকে সেইভাবে চিনতামও না। আমি একদিন কোনও কারণে, ওনার একটা ফোন পেলাম। সেটা হচ্ছে ২ ফেব্রুয়ারি ২০১৮। ফাস্ট ফোন সাড়ে দশটার সময়।.. আমি তার কথা শুনলাম। শোনার পরে বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বলল, ২ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়ার জন্য। তার ত্রিপুরায় একটা কোনও নির্বাচনের কাজ আছে। আমি বললাম দাদা, আমি এটা পারব। আমি দিলাম। তারপর ৬ তারিখ ফোন এল সব্যসাচী দত্তের, আপনাকে ১ কোটি টাকা পেমেন্ট দিতে হবে। আপনি আপনার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম সোনা বেচে কোথা থেকে এত টাকা পাব ? আমি সাধারণ ব্যবসায়ী। উনি (সব্যসাচী দত্ত) আমাকে বললেন, কোনও কিছু জানি না। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু আপনাকে করতে পারবে না। ''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget