এক্সপ্লোর

Saline Controversy:'রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই ব্যবহার করতে চাপ দেয় ওপর মহল,' বিস্ফোরক চিকিৎসক

Saline Controversy Update: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে কাঠগড়ায় 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল'-এর তৈরি এই স্যালাইন।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রিঙ্গার ল্যাকটেট থেকে জটিলতা বাড়ছে, এমনকী মৃত্যু হচ্ছে প্রসূতির। প্রায় এক দশক আগে এই পর্যবেক্ষণের কথা স্বাস্থ্যভবনকে জানিয়েছিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের তৎকালীন চিকিৎসক উদয়ন মিত্র। তাঁর দাবি, ওই স্যালাইনই ব্যবহার করতে হবে বলে চাপ আসে ওপর মহল থেকে। উল্টে তাঁকে শোকজ করা, করা হয় বদলিও।

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে কাঠগড়ায় 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল'-এর তৈরি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। কর্ণাটকে বহু আগেই এই রিঙ্গার ল্য়াকটেটের জেরে প্রসূতিমৃত্য়ুর অভিযোগ উঠলেও কেন দিনের পর দিন, মাসের পর মাস তা পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে ব্য়বহার করা হয়েছে, তা নিয়ে এখন নানা প্রশ্ন! যদিও, রাজ্য় সরকার এখনও এই প্রশ্নগুলির কোনও সুনির্দিষ্ট উত্তর দেয়নি। আর এই আবহেই কলকাতা হাইকোর্টে উঠল স্য়ালাইন প্রয়োগ ও প্রসূতিদের মৃত্য়ুর প্রসঙ্গ।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর বেঞ্চে মামলার শুনানির সময় আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "২০১৫ সালের জুন মাসে আলিপুরদুয়ারের এক চিকিৎসক এই স্যালাইন নিয়ে অভিযোগ করেন। যেহেতু তিনি মুখ খোলেন, তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেয় রাজ্য। কর্ণাটকে এই সংস্থাকে তিন বছর ব্যান করে দেওয়া হয়। তারপরেও এই রাজ্য ওই সংস্থাকে কাজের সুযোগ দেয়। স্বাস্থ্য সচিব সব জেনেও কিছু করেননি।''

আদালতে এদিন যাঁর কথা ওঠে সেই উদয়ন মিত্র, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক ছিলেন। প্রায় বছর দশেক আগে ২০১৫ সালে হাসপাতালের সুপারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি। চিঠিতে চিকিৎসক উদয়ন মিত্র লিখেছিলেন, গত কয়েক মাসে, প্রসূতিদের শারীরিক জটিলতার হার অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে সিজারের পর। কিন্তু যখন হাসপাতালের বাইরে থেকে নামী সংস্থার স্যালাইন কিনে দেওয়া হয়েছে, তখনই আর কোনও জটিলতা দেখা দেয়নি। কিন্তু এক অজানা কারণে নামী সংস্থার স্যালাইন কেনা বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে HDU-তে থাকা সত্ত্বেও একই দিনে ২ প্রসূতির মৃত্যু হয়েছে।

চিকিৎসক বলেন, "২০১৫ সালে আমি তখন সরকারি জেলা হাসপাতালে কর্মরত ছিলাম। এপ্রিল মাস নাগাদ বেশ কিছু প্রসূতি মারা যান। আমরা একটা পয়েন্ট আউট করেছিলাম যে রিংগার ল্যাকটেট বলে সলিউশন যেটা মাকে দেওয়া হয় স্যালাইন হিসেবে। সম্ভবত তার থেকে গন্ডগোলটা হচ্ছিল। আমরা তখন স্বাস্থ্য ভবন এবং লোকাল সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তাদের আমরা ইনফর্ম করে নোটশিট জমা দিয়েছিলাম। কিন্তু ঘটনা হল, সে সময়ে সেভাবে এটাকে নিয়ে আর আর বেশি এগনো হয়নি। এগোয়নি ওপর মহল থেকে এবং আমাদের উপরে চাপ থাকে যে ওই স্যালাইন দিয়েই অপারেশন করার।''

আশ্চর্যজনক বিষয় হল, এই চিঠি দেওয়ার পরই, কেন তাঁর বিভাগীয় তদন্ত শুরু হবে না, তা জানতে চেয়ে চিকিৎসক উদয়ন মিত্রকে শোকজ করা হয়। শুধু শোকজ নয়, ২০২০ সালে মালদার চাঁচলে বদলি করে দেওয়া হয় তাঁকে। অসুস্থতার কারণে ছুটি নেন তিনি। তরপর আর চাকরিতে ফেরেননি। উদয়ন মিত্র বলছেন, " ডাক্তারদের শিখণ্ডী করা হচ্ছে। শিখন্ডী করে যে জাল ওষুধের কারবার যে চলছে সরকারি মহলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।'' আর এখানেই চিকিৎসকদের প্রশ্ন, কেন চিকিৎসকদের সতর্কবার্তায় আগে থেকে কান দেওয়া হয়নি?mকী উদ্দেশ্য়ে? নেপথ্য়ে বিশেষ কোনও স্বার্থ? এই প্রশ্ন কিন্তু জোরাল।

আরও পড়ুন: Nadia News: ফের সীমান্ত পেরিয়ে ভারতে, কৃষ্ণগঞ্জে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget