এক্সপ্লোর

HR 8799 Planetary System: সৌরজগতের বাইরে কার্বন-ডাই-অক্সাইডের অস্তিত্ব, নবীন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে CO2 সমৃদ্ধ চার গ্রহ!

James Webb Space Telescope: আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহদের Exoplanet বলা হয়।

নয়াদিল্লি: নয়াদিল্লি: ব্রহ্মাণ্ড নিয়ে গবেষণায় এবার নয়া মাইলফলক। সৌরজগতের বাইরে কার্বন ডাই অক্সাইডে সমৃদ্ধ চার-চারটি গ্রহের সন্ধান মিলল। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র James Webb Space Telescope এই গুরুত্বপূ্র্ণ আবিষ্কার ঘটিয়ে সাড়া ফেলে দিয়েছে। আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং শনি যেভাবে গড়ে উঠেছে, তার সঙ্গে ওই চার গ্রহের মিল রয়েছে বলে জানা গিয়েছে। প্রাণের সৃষ্টির ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ কার্বন ডাই অক্সাইডের শুষে, তা সংশ্লেষ করেই অক্সিজেন উৎপন্ন করে উদ্ভিদ। সেই অক্সিজেন গ্রহণ করেই বেঁচেবর্তে থাকে প্রাণীজগৎ। (HR 8799 Planetary System)

আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহদের Exoplanet বলা হয়। সেই নিয়ে গবেষণা করতে গিয়েই আমাদের সৌরজগতের বাইরে আস্ত একটি গ্রহমণ্ডলের হদিশ পেয়েছে James Webb Space Telescope. আমাদের সৌরজগৎ থেকে ১৩০ আলোকবর্ষ দূরে, অবস্থিত ওই গ্রহমণ্ডলটিকে HR 8799 বলে উল্লেখ করছে NASA. গ্রহমণ্ডলের কেন্দ্রের রয়েছে ৩ কোটি বছর বয়সি একটি নক্ষত্র, যা Pegasus নক্ষত্রপুঞ্জের অংশ। সেই তুলনায় আমাদের সূর্যের বয়স ৪৬০ কোটি বছর। ওই নক্ষত্রের ভর আবার সূর্যের চেয়ে ১.৫ গুণ বেশি। ঔজ্জ্বল্য বেশি ৪.৯ গুণ। (James Webb Space Telescope)

 
ওই নক্ষত্রের চারিদিকে ঘুরছে চারটি গ্রহ, HR 8799 b, c, d, e. এই চারটি গ্রহণ গ্যাসের গোলক। বৃহস্পতির চেয়ে এদের ভর ৫ থেকে ১০ গুণ বেশি। এই ধরনের গ্রহ মূলত দু'টি পদ্ধতিতে সৃষ্টি হয়, Core Accretion অথবা Disc Intability. Core Accretion-এর ক্ষেত্রে গ্রহের অন্তঃস্থলে মজুত ভারী উপাদানগুলি ধীরে ধীরে গ্যাসকে আকর্ষণ করে। আমাদের সৌরজগৎ এই একই পদ্ধতিতে গড়ে উঠেছে। Disc Intability-র ক্ষেত্রে, গ্যাসের কণাগুলি নবীন নক্ষত্রের শীতল চাকতি থেকে দ্রুতগতিতে একত্রিত হয়। 

এই পদ্ধতিতেই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহমণ্ডলকে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। বাল্টিমোরের Johns Hopkins University-র বিজ্ঞানীরা সেই নিয়ে গবেষণা করতে গিয়ে 51 Eridani নক্ষত্রমণ্ডলের উপরও নজরদারি চালান। গবেষণায় নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী উইলিয়াম বলমার বলেন, "সৌরজগৎ, প্রাণের অস্তিত্ব, আমাদের সৌরজগতৎ এবং বাইরের জগতের মধ্যে মিল-অমিল বোঝার ক্ষেত্রে এই ধরনের গবেষণা সহায়ক।"

James Webb Space Telescope সরাসরি HR 8799 b, c, d, e. গ্রহগুলির ছবি ক্যামেরাবন্দি করেছে। জানা গিয়েছে, ওই চারটি গ্রহের বায়ুমণ্ডলই কার্বন ডাই অক্সাইডে সমৃদ্ধ। ১৫ থেকে ৭০ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট দূরত্বে নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে গ্রহ চারটি। সৌরজগতের বাইরে অবস্থিত প্রায় ৬০০০ Exoplanet এখনও পর্যন্ত আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গ্রহগুলির ঔজ্জ্বল্য কম হওয়ার কারণে এখনও পর্যন্ত হাতেগোনা কিছু গ্রহরই ছবি তোলা গিয়েছে। কিন্তু এক্ষেত্রে চারটি গ্রহেরই ছবি তুলতে সফল হয়েছে James Webb Space Telescope. 

 কিন্তু কী করে এই অসাধ্য সাধন হল? বিজ্ঞানীরা জানিয়েছেন, James Webb Space Telescope-এর NIRCam করোনাগ্রাফ টেকনোলজি এক্ষেত্রে সহায়ক হয়েছে। নক্ষত্রের আলোকে আড়াল করে, গ্রহ থকে নির্গত অবলোহিত আলোকেই  পর্যবেক্ষণ করা হয়। বিভিন্ন গ্যাস দ্বারা শোষিত তরঙ্গদৈর্ঘ্য বিশ্লেষণ করা হয় এর পর। তাতেই বোঝা যায়, HR 8799 b, c, d, e গ্রহ চারটির উপাদানের ঘনত্ব বেশি। James Webb Space Telescope যে সরাসরি Exoplanet-এর বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে সক্ষম হচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তির দৌলতেই তা সম্ভব হয়েছে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget