এক্সপ্লোর

Saltlake Accident: সল্টলেকে ঝলসে যুবকের মর্মান্তিক মৃত্যু, অবশেষে গ্রেফতার চালক, পুলিশের বিরুদ্ধে পরিবারের ভয়ঙ্কর অভিযোগ!

Saltlake Accident Man Death: হাওড়ার মালিপাঁচঘড়া থেকে গ্রেফতার গাড়ির চালক বিনোদ রায়। সল্টলেকে গতকাল গাড়ির ধাক্কাতেই রেলিংয়ে আটকে যুবকের মৃত্যু হয়।

কলকাতা: ভয়ঙ্কর ছবি! দেখে শিউড়ে ওঠার মতো! বুধবার সল্টলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অ্যাপ বাইক চালক। মর্মান্তিক দুর্ঘটনার পর গোটা একটা দিন কেটে যাওয়ার পর অবশেষে গ্রেফতার ঘাতক গাড়ির চালক। মৃতের পরিবারের অভিযোগ, তরুণকে বাঁচানোর আগে দুর্ঘটনাস্থলের ছবি তুলছিল পুলিশ। পরিবার অভিযোগ করতে চাইলেও পুলিশ নেয়নি। যদিও পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হবে।          

হাওড়ার মালিপাঁচঘড়া থেকে গ্রেফতার গাড়ির চালক বিনোদ রায়। সল্টলেকে গতকাল গাড়ির ধাক্কাতেই রেলিংয়ে আটকে যুবকের মৃত্যু হয়। আগুনে জ্বলছে দেখেও কিছু না করে ছবি তুলছিল পুলিশ, অভিযোগ পরিবারের। পুলিশ সক্রিয় ছিল বলেই ৩জন উদ্ধার, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি পুলিশের। অনিচ্ছাকৃত খুনের পাশাপাশি পুলিশের ওপর আক্রমণের অভিযোগেও মামলা রুজু হয়েছে।  মৃতের পরিবারের দাবি, অভিযোগ করতে চাইলেও পুলিশ নিতে চায়নি। 

মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর তরুণকে দ্রুত উদ্ধারের বদলে ভিডিও করতে ব্যস্ত ছিল পুলিশ। দমকলও দেরিতে আসে বলে অভিযোগ। মৃতের দাদা প্রসূন মণ্ডল বলেন, 'পাক্কা এক থেকে দেড়ঘণ্টা পরে দমকল আসে। তখন আমার ভাইয়ের গায়ে আগুন লাগেনি। কিন্তু পুলিশ চেষ্টা করেনি, পুলিশ কী করেছে, নিজের ফোনটা বার করে ক্যাপচার করছে। যদি আমার ভাইটাকে নামানোর চেষ্টা করত, যদি দমকলে ফোনটা করত, তাহলে ভাই হয়তো...ক্ষতি হত কিন্তু বেঁচে থাকত।' 

তিনি বলেন, 'আমাদের কাছ থেকে কোনও কমপ্লেন নেওয়া হয়নি। ওর একটা মেসো (মৃতের আত্মীয়) এখানে থাকত। উনি পড়াশোনা জানেন না। ওঁরা (পুলিশ) কী বয়ান লিখেছে, উনি (মৃতের আত্মীয়) জানেন না। ওঁর কাছ থেকে সই করিয়ে নেওয়া হয়। আমাদের থানার ভিতরে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। বাইরে থেকে কথা বলে আমাদের বার করে দিয়েছে। ভাই ওখান থেকে এখানে ঝুলছিল, সেটা পুরো সম্পূর্ণ জলে ধুয়ে গেছে। এরপরে এসে কী নেবে? এখান থেকে কী সংগ্রহ করবে?' 

মৃতের পরিবারের তরফে বলা হয়েছে, 'লেখাপড়া না জানা একজনের সঙ্গে কথা বলে নিজেরা বয়ান লিখে পুলিশ শুধু সই করিয়েছে'। পুলিশ ও দমকলের বিরুদ্ধে দেরিতে আসারও অভিযোগ করেছে মৃতের পরিবার। দুর্ঘটনার পর বৃষ্টি হচ্ছে, ঘটনাস্থল যথাযথভাবে সুরক্ষিত করা হয়নি বলেও অভিযোগ বিধাননগর পূর্ব থানার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের আত্মীয়-স্বজনরা। আজ দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল ফরেন্সিক টিমের। 

 

সেরা শিরোনাম

North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও

ভিডিও

Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget