এক্সপ্লোর

ED On Shahjahan: শেখ শাহজাহানের আত্মীয় ও শাগরেদদের তলব করল ED

ED On Shahjahan Relatives: কেন শেখ শাহজাহানের আত্মীয় ও শাগরেদদের তলব করল এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

কলকাতা: শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) আত্মীয় ও শাগরেদদের তলব করল ইডি । এই আত্মীয় ও শাগরেদদের কাছে শেখ শাহজাহানের বেআইনি সম্পত্তির হদিশ মিলতে পারে, ধারণা ইডি-র। ইতিমধ্যেই শেখ শাহজাহানের জামাই সাবির আলি মোল্লাকে তলব করে বয়ান রেকর্ড করেছে ইডি (ED )।

শেখ শাহজাহানের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার জারি

সন্দেশখালিকাণ্ডে সম্প্রতি শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করেছে ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা, সিরাজ পালিয়ে যেতে পারেন। তাই দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়েছে শেখ শাহজাহানের ভাইয়ের ছবি ও তাঁর সম্পর্কিত তথ্য। ED-র দাবি, ৫ জানুয়ারি, সন্দেশখালিতে আধিকারিকদের ওপর হামলার পর থেকেই উধাও শেখ সিরাজউদ্দিন। একাধিকবার নোটিস পাঠালেও, তিনি সাড়া দেননি বলে ED-র দাবি। ঘটনার প্রায় সাড়ে ৩ মাস পর, এবার শেখ শাহজাহানের ভাইয়ের নামে জারি হল লুকআউট সার্কুলার। শেখ শাহজাহান ও তাঁর আরেক ভাই শেখ আলমগিরকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। ED হেফাজতে নেওয়ার পর, বর্তমানে দু’জনেই জেলবন্দি।

'কেন শেখ শাহজাহান আড়ালের জন্য় তারা এখানে এসেছে? '

সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে  অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার।সুপ্রিম কোর্ট কারও নাম না নিলেও, আইনজীবীদের একাংশের ব্য়াখ্য়া, সর্বোচ্চ আদালত রাজ্য় সরকারকে এই প্রশ্নই করেছে, কেন শেখ শাহজাহান আড়ালের জন্য় তারা এখানে এসেছে? শেখ শাহজাহানকে আদালতে পেশের পরেই  বিস্ফোরক দাবি করে ED।ব্যাঙ্কশাল আদালতে পেশ করা লিখিত রিপোর্টে ED দাবি করেছে, জমি, ভেড়ি দখল করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা যাঁদের যাঁদের কাছে পৌঁছেছিল, তাঁদের মধ্যে রয়েছেন ২-৩জন মন্ত্রীও। 

কারা সেই মন্ত্রী? কবে সামনে আসবে মন্ত্রীদের নাম? 

সেই নামগুলি সামনে রেখে তদন্ত চালানো হচ্ছে। লিখিত রিপোর্টে ED-র তরফে দাবি করা হয়েছে, এখনই শেখ শাহজাহানকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে। শেখ শাহজাহান, আলমগীর, দিদার বক্স মোল্লা-সহ ৪ জনকে আদালতে পেশ করে ED.লিখিত রিপোর্টে ED-র তরফে এও দাবি করা হয়, ফেরি সার্ভিস-সহ একাধিক ক্ষেত্রে নিয়মের তোয়াক্কা না করেই প্রশাসন শেখ শাহজাহানকে টেন্ডার পাইয়ে দিয়েছিল। 'জমি-ভেড়ি দখলের টাকা পৌঁছেছিল ২-৩ জন মন্ত্রীর কাছেও',আদালতে লিখিত রিপোর্টে বিস্ফোরক দাবি ED-র।

আরও পড়ুন, 'এটা পার্টির প্রোগ্রাম নয়..', সাতসকালে BJP প্রার্থী দিলীপের হাতে হকি স্টিক !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget