এক্সপ্লোর

Sandeshkhali Incident: সন্দেশখালি মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য! 'উপযুক্ত পদক্ষেপে'র হুঁশিয়ারি

High Court: সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল CBI।

সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: সন্দেশখালি মামলায়  (Sandeshkhali incident) রাজ্য সরকারকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের। নির্দেশ না মানলে আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্ট উপযুক্ত পদক্ষেপ করতে পারে বলেও জানিয়েছে হাইকোর্ট। এদিন সন্দেশখালি মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেখানে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিবিআই।    

এ দিন ঠিক কী বলল হাইকোর্ট?

ধরে নিতে হবে, হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ পালন করা হচ্ছে না। নির্দেশ না মানলে আদালত অবমাননার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ করতে পারে হাইকোর্ট। সন্দেশখালিতে CCTV ক্যামেরা ও LED আলো লাগোনো নিয়ে বৃহস্পতিবার, রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশে এই কথা বললেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ।

ধর্ষণ, জমি দখল, চাষের জমি কেড়ে ভেড়ি তৈরির মতো সন্দেশখালিতে গুরুতর অভিযোগ সামনে এসেছে। ওই অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর দুদিন সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল CBI। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, 'জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে। আদালত আশা করে যে রাজ্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। যেহেতু সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ নেই, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানতে হবে।'

গত ১০ এপ্রিল সন্দেশখালির অতি স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা ও রাস্তায় LED বসানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, 'CCTV এবং LED লাগানো হয়েছে কিনা তা নিয়ে কোনও রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। তাহলে এটা ধরে নিতে হবে যে নির্দেশ পালন করা হয়নি। রাজ্য সরকার যদি এটা না করে, হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ করতে পারে।'

সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগে CBI-এর কাছে কোনও FIR যেন না করা হয়, এই মর্মে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে বলে এদিন আদালতে চাঞ্চল্যকর দাবি করেন মামলাকারীদের আইনজীবী। প্রধান বিচারপতি নির্দেশ দেন, মানুষের আস্থা বাড়াতে CBI-কে পদক্ষেপ করতে হবে। নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। মহিলাদের ভয় দূর করতে প্রয়োজনে মহিলা আধিকারিক নিযুক্ত করবে CBI।  কেন্দ্রীয় এজেন্সি যদি কোনও নথি চায়, সেটা এক সপ্তাহের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে। এমনটাই নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

সিবিআই-এর (CBI Investigation) রিপোর্ট দেখে, এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে,সন্দেশখালিকাণ্ডের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। ১৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ফের রিপোর্ট দেবে সিবিআই। সন্দেশখালির মামলায় জাতীয় মানবাধিকার কমিশনকে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন: 'যত ভোট তত গাছ', ঘাটালের জন্য নতুন প্রতিশ্রুতি দেবের! মনোনয়নের আগে রক্তদান

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget