এক্সপ্লোর

Sk Shahjahan: এবার জেলা পরিষদের স্থায়ী সমিতি থেকে সরানো হল শেখ শাহজাহানকে, খোলা হল নেমপ্লেট

North 24 Paragana : জেলা পরিষদের ঘর থেকে খুলে নেওয়া হল নেমপ্লেট।

সমীরণ পাল, বারাসাত : উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতি থেকে সরিয়ে দেওয়া হল কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে। জেলা পরিষদের ঘর থেকে খুলে নেওয়া হয়েছে তাঁর নেমপ্লেটও। এনিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, তাঁর কুকর্মের জন্য দল তাঁকে বহিষ্কার করেছে। অনেকদিন ধরে জেলা পরিষদে তাঁর দফতরের যে সমস্ত কাজ সেইসব পরিষেবা মানুষ পাচ্ছিলেন না। সে কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং গোটা প্রক্রিয়াটাই জেলা পরিষদের আইন মোতাবেক হয়েছে।

যদিও এনিয়ে বিরোধীরা রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, জেলা পরিষদের পদ থেকে সরাতে গেলে যে আইন সে প্রক্রিয়ায় সরানো হয়েছে বলে মনে হয় না। কিন্তু অস্বস্তি কাটাতে সরিয়ে দেওয়া হয়েছে।

বিজেপি নেতা তাপস মিত্রের বক্তব্য, ভোট বৈতরণী পার হতে ও নিজেদের স্বচ্ছতা প্রকাশ করতে লোকসভা নির্বাচনের আগে ব্যাকফুটে থাকা জেলা তৃণমূল কংগ্রেস শেখ শাহাজাহানকে পদ থেকে সরিয়ে দিয়েছে । 

সন্দেশখালিতে ইডির ওপরে হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। ভিন রাজ্য বা দূরের কোনও জায়গা থেকে নয়, মিনাখাঁ থেকে দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। গত বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যের পরই, শেখ শাহজাহানকে পুলিশের হঠাৎ গ্রেফতারি ঘিরে নানান প্রশ্ন তোলে বিরোধী শিবির। এদিকে গ্রেফতারির পর পরই তৃণমূল থেকে সাসপেন্ড হন সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহান। আগামী ছ'বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে। কারণ, বছরের পর বছর সন্দেশখালিতে তিনি অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ। নারী নির্যাতন, জমি জবরদখল-সহ অভিযোগের পাহাড় জমেছে তাঁকে ঘিরে। এত দিন পর কেন হুঁশ ফিরল তৃণমূলের, উঠছে প্রশ্ন। (Sheikh Shahjahan)

এদিকে গ্রেফতারির আগে ৫৫ দিন ধরে সন্দেশখালি এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। CID-র জেরায় এমনই দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা, খবর সূত্রের। CID সূত্রে খবর, জেরায় শেখ শাহজাহান স্বীকার করেছেন, ৫ জানুয়ারি ED-র আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার পর, তাঁরা ফিরে যাওয়ার পর, বাড়ির সামনেই ভেড়িতে গিয়ে অনুগামীদের নিয়ে ছোটখাটো বৈঠক করেন সন্দেশখালির বেতাজ বাদশা। শিখিয়ে দেন কী বলতে হবে। ওই দিনই স্ত্রী ও পরিবারের সদস্যদের সদ্য বিবাহিত বড় মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন শেখ শাহজাহান। এরপর নিজেও ডেরা পাল্টেছেন নিয়মিত। সন্দেশখালির বিভিন্ন দ্বীপে অনুগামীদের বাড়িতে পালা করে থাকতেন তৃণমূল নেতা। CID-র জেরায় তা স্বীকার করেছেন বলে সূত্রের খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget