এক্সপ্লোর

Sandeshkhali News: আজ সন্দেশখালি অভিযানের ডাক বামেদের, ফের জারি ১৪৪ ধারা

Sandeshkhali News: আজ সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  সন্দেশখালিতে (Sandeshkhali) এবার ৩টি জায়গায় জারি করা হল ১৪৪ ধারা। আজ থেকে বুধবার পর্যন্ত নিয়ন্ত্রণ-বিধি জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।                         

আজ সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হবে সন্দেশখালিতে। সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

জানা গিয়েছে, প্রথমে সন্দেশখালিতে মিছিল করবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।মিছিলের পর সভা হবে সন্দেশখালিতে। রবিবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের কোড়াকাটির ধূনচীখালি বাজারে দখল হয়ে যাওয়া পার্টি অফিস, ১২ বছর পর পুনরুদ্ধার করল সিপিএম। 

সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার বলেন, '২০১১ সালের পর থেকে সন্দেশখালিতে ধারাবাহিকভাবে তৃণমূল লালঝাণ্ডার উপরে তারা আক্রমণ দিন দিন বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল মানুষের জীবন যন্ত্রণা, জীবন জীবীকা এর উপরেও কিন্তু আক্রমণ নেমে আসল। আমাদের লাল ঝাণ্ডার যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলো তারা দখল করে নেয়।' 

সন্দেশখালি ইস্যুতে শুরু থেকেই সরব বামেরা। এর আগে সন্দেশখালিতে পৌঁছে গেছিলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার সেখানে একইদিনে মিছিল ও সভা করতে চলেছে সিপিএম।                                                                                    

সন্দেশখালিকাণ্ডের পর কলকাতা হাইকোর্টের অনুমতিতে রবিবার প্রথম ন্যাজাটে সভা করেছে বিজেপি। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি ও বিরোধী দলনেতা। স্থানীয়দের নিয়েই সভা করেন শুভেন্দু
অধিকারী- সুকান্ত মজুমদাররা।                                                  

আরও পড়ুন, 'শাহজাহানের মাসি...সুকান্ত আর শুভেন্দু আপনাকে তাড়া করবে' শুভেন্দুর হুঙ্কার

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget