এক্সপ্লোর

Shahjahan To Court: কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ, বিশাল নিরাপত্তা, শাহজাহানকে আজ বসিরহাট আদালতে পেশ

Sandeshkhali News: সূত্রের খবর, আজ ফের শেখ শাহজাহানকে হেফাজতে চাইবে সিবিআই।

আবির দত্ত, কলকাতা: শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) আজ বসিরহাট আদালতে (Basirhat Court) পেশ করবে সিবিআই (CBI)। নিজাম প্যালেস (Nizam Palace) থেকে শেখ শাহজাহানকে নিয়ে বসিরহাটের পথে সিবিআই। ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে। 

সূত্রের খবর, আজ ফের শেখ শাহজাহানকে হেফাজতে চাইবে সিবিআই। শেখ শাহজাহান কব্জায় এলেও 'উধাও' মোবাইল ফোন। শেখ শাহজাহানের ফোনের খোঁজে সিবিআই। কল রেকর্ড হাতে পেলেও শেখ শাহজাহানের মোবাইল ফোন অধরা। গ্রেফতারির সময় মেলেনি শেখ শাহজাহানের মোবাইল ফোন, দাবি জেলা পুলিশ সূত্রের। তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ শাহজাহানের মোবাইল ফোন, দাবি সিবিআই সূত্রের। 

শেখ শাহজাহান সিবিআই হেফাজতে থাকলেও খোঁজ নেই তাঁর জোড়া মোবাইলের। সন্দেশখালিকাণ্ডে সাসপেন্ডেড তৃণমূল নেতাকে হাতে পেলেও, এখন এই প্রশ্নই ভাবাচ্ছে CBI আধিকারিকদের। কারণ CBI সূত্রে খবর, এখনও হদিশ মেলেনি শেখ শাহজাহানের ২টি মোবাইল ফোনের। জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে, গত ২৯ ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতারের সময় তাঁর মোবাইল পাননি তাঁরা। CID-ও মোবাইল পায়নি। 

১১ জানুয়ারি, পুলিশের FIR সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ED দাবি করেছিল, ED-র উপর হামলার সময় শেখ শাহজাহান বাড়িতেই ছিলেন এবং কল রেকর্ড অনুযায়ী, ২-৩ মিনিটের মধ্যে ২৮টি ফোন করেছিলেন।

CBI সূত্রে এও দাবি করা হয়েছিল, ED-র উপর হামলার ঘটনার দেড় ঘণ্টা পর পর্যন্ত, খোলা ছিল শেখ শাহজাহানের দুটি মোবাইল ফোন। তার মধ্যেই কথা হয় সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে। সিবিআই সূত্রে দাবি, তদন্তে ডিজিটাল এভিডেন্স হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই মোবাইল ফোন ২টি। 


৫ জানুয়ারি, কাদের সঙ্গে কী কথা হয়েছিল শেখ শাহজাহানের? এর পাশাপাশি, রেশন দুর্নীতি সংক্রান্ত কোনও বিশেষ তথ্য কি এই ফোন দুটিতে থাকতে পারে? কোনও চ্যাট ডিলিট করা হয়েছে কিনা, ফোন দুটি উদ্ধার হলে জানা যেতে পারে বলে মনে করছে CBI।                                                                     

আরও পড়ুন, দোল অবধি থাকবে ঠান্ডার পরশ? আগামী সপ্তাহে কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে?

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget