এক্সপ্লোর

Najat Car Accident: ন্যাজাটকাণ্ডে তৃতীয় গ্রেফতার, এই ব্যক্তিরও নাম নেই ভোলানাথ ঘোষের করা এফআইআর- এ

Sheikh Shahjahan Sandeshkhali: পুলিশ সূত্রে দাবি, ধৃত গোলাম হোসেন মোল্লা জেরায় জানিয়েছেন, তিনি ঘাতক ট্রাকের খালাসি।

সমীরণ পাল, হিন্দোল দে, ন্যাজাট : ন্যাজাটকাণ্ডে তৃতীয় গ্রেফতারি। উত্তম সর্দার, রুহুল কুদ্দুসের পর চার দিনের মাথায় গ্রেফতার করা হল আরও এক যুবককে। তাঁর নাম গোলাম হোসেন মোল্লা। ঘাতক ট্রাকের খালাসি ছিলেন এই ব্যক্তি, জেরায় জানিয়েছেন ধৃত, এমনটাই দাবি পুলিশ সূত্রে। অন্যদিকে, সরবেড়িয়া থেকে ভোলানাথ ঘোষের গাড়িকে, বাইকে করে ফলো করছিলেন ন্যাজাটকাণ্ডে আরেক ধৃত, রুহুল কুদ্দুস তরফদার। দুর্ঘটনার পর এই রুহুলের বাইকেই পালান ট্রাক চালক, দাবি পুলিশের। তাদের আরও দাবি, তাদের হাতে এসেছে চাঞ্চল্যকর ফুটেজ। ধৃতকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

পথের কাঁটা সরাতেই কি ন্যাজাটে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছিল ঘাতক ট্রাক? ঘটনার পরের মূহুর্তেই সরবেড়িয়া বাজার থেকে কেন ইউ টার্ন করেছিল নীল রঙের ইকো গাড়ি? ঘাতক লরির চলকের আসনে ছিলেন কে? নজরুল মোল্লা, নাকি অন্য কারও বাইকে পালিয়েছিলেন ঘাতক লরির চালক ও খালাসি? সেই নিয়ে এখনও কাটেনি ধন্দ। এরই মধ্যে, শনিবার রাতে গোলাম হোসেন মোল্লা নামে এক যুবককে হাসনাবাদ থেকে গ্রেফতার করেছে ন্যাজাট থানা। যদিও এখনও পর্যন্ত যে ৩ জন ধরা পড়েছে, তাঁদের কারও নাম FIR-এ নেই। 

পুলিশ সূত্রে দাবি, ধৃত গোলাম হোসেন মোল্লা জেরায় জানিয়েছেন, তিনি ঘাতক ট্রাকের খালাসি। কিন্তু প্রত্যদর্শী ও ভোলানাথ ঘোষের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ঘাতক লরিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। তাহলে কি লরিটি চালাচ্ছিলেন ধৃত গোলাম হোসেন মোল্লা? এখানেও তৈরি হয়েছে নতুন ধন্দ। যদিও ভোলানাথ ঘোষের দাবি, ট্রাকটি চালাচ্ছিলেন আলিম মোল্লা। কিন্তু যাঁদের নাম FIR-এ উল্লেখ করা হয়েছিল, তাঁরা গেলেন কোথায়? এ নিয়ে উঠছে প্রশ্ন। আতঙ্কে দিন কাটছে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষীর। এই ঘটনায় বাকি যে দু'জনকে আগে গ্রেফতার করেছে পুলিশ, তাঁদের মধ্যে সরবেড়িয়ার বাসিন্দা রুহুল কুদ্দুস তরফদার, মোবাইল রিপেয়ারিং-এর কাজ করেন। 

সন্দেশখালির তৃণমূলের সাসপেন্ডেড নেতা, জেলা পরিষদের সদস্য় উত্তম সর্দারকেও ভাঙড় থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, সন্দেশখালিকাণ্ডে, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, ভোলানাথ ঘোষ থানায় যে অভিযোগ দায়ের করেছেন সেখানে নাম রয়েছে, শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মোসলেম শেখ, আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লা সহ ৮ জনের। নজরুলও একসময় ওই ট্রাক চালাতেন বলে অভিযোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget