এক্সপ্লোর

Sandeshkhali News : শাহজাহান বাহিনীর মারে আজও ভারসাম্যহীন, গালে পেন ঢুকিয়ে অত্যাচার, ৭ বছরের ঘা এখনও দগদগে

Sheikh Shahjahan : শাহজাহান বাহিনীর কটূক্তির প্রতিবাদ বেধড়ক মারধর করা হয়েছিল এক গৃহবধূকে! গুলিও চলেছিল বলে অভিযোগ।

ব্রতদীপ ভট্টাচার্য, সন্দেশখালি : শেখ শাহজাহান ধরা পড়লেও, তাঁর 'শাগরেদরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে'। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর। গত কয়েক বছর ধরে যে পাশবিক অত্যাচার সহ্য করতে হয়েছে সন্দেশখালিকে, তার ঘা এখনও দগদগে। এলাকায় যেতেই উঠে এল ২০১৭ সালের এমন কিছু স্মৃতি, যা বর্ণনা করতে কোনও বিশেষণই যথেষ্ট হয়। 

এক গ্রামবাসীর স্মৃতিতে এখনও টাটকা সেই দিনের স্মৃতিটা। যে দিনটার পর থেকে তাঁর স্ত্রী মানসিক ভাবে ভারসাম্য হারিয়েছিলেন। তাঁর কথায় এখনও সেরে উঠতে পারেননি তাঁর স্ত্রী। বললেন, শাহজাহান বাহিনী কটূক্তির প্রতিবাদ করার খেসারত দিতে হচ্ছে এতগুলো বছর ধরে। রাস্তায় তাঁর দিকে উড়ে এসেছিলেন শেখ শাহজাহানের শাকরেদদের নোংরা উক্তি। পাল্টা একজনকে চড় মেরেছিলেন ওই গৃহবধূ।  তারপর ফল , বেধড়ক মার ! অভিযোগ, থানার অদূরেই তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। পুলিশ দেখেও দেখেনি। এমন সে মার, যার জেরে মানসিক ভারসাম্য খুইয়েছেন তিনি। আজও সুস্থ হতে পারেননি।  

সন্দেশখালির বাসিন্দা অনিতা সর্দার আবার বললেন,  শাহজাহানের শাকরেদ জিয়াউদ্দিন বাজারে গুলি চালিয়েছিল সে - সময়। অনিতার মতো অনেকেই এখনও আঁকড়ে সে-সব ত্রাসের স্মৃতি। গ্রামবাসীদের লাগাতার বিক্ষোভ-আন্দোলন, প্রবল চাপের মুখে, শেষমেশ ED-র উপর হামলার ৫৬ দিনের মাথায় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, ২০১৭ সালে তাঁর আমলে যে অত্যাচার হয়েছে, সেই দগদগে স্মৃতি যেন কোনওভাবেই ভুলতে পারছেন না সন্দেশখালির রাজবাড়ি এলাকার বাসিন্দারা। 

সন্দেশখালিতে মানুষ বিক্ষোভের সামিল হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এতদিন কেন মুখ বুজে ছিলেন তাঁরা? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় সন্দেশখালির রাজবাড়ি এলাকায় গেলে। এখন থেকে প্রায় ৭ বছর আগে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন এলাকার মানুষ। মিছিল করে, পথ অবরোধ করে বিক্ষোভ জানিয়েছিলেন। কিন্তু তা শিরদাড়ায় শীতল স্রোত বইয়ে দেবে। 

এমনকী আক্রান্ত মহিলার বাড়িতেও হানা দিয়েছিল দুষ্কৃতীরা। আক্রান্ত মহিলার ছেলে জানালেন ২০১৭  সালের সেই ভয়াবহ দিনটার কথা। বললেন, তখন লেখালেখি করছিলাম ,ফাইনাল পরীক্ষা সামনে। আমাদের গালের মধ্যে, যে পেন হাতে নিয়ে লিখছিলাম, সেই পেন নিয়ে গালের মধ্যে পুরো ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল।  

শুধু তাই নয়, শাহজাহান বাহিনীর হাতে হাতে ছিল অস্ত্র। এদিন-ওদিক হলেই চলত গুলি ! অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদের ফল যেভাবে চোকাতে হয়েছে কয়েকজনকে, তারপর আর মুখ খোলার সাহস পায়নি সন্দেশখালি । 

আরও পড়ুন, আচমকা অবসরের সিদ্ধান্ত, ভোটের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget