এক্সপ্লোর

Sandeshkhali Update: সন্দেশখালিতে কীর্তনের আসরে সুজিত-পার্থ, খোল বাজালেন মন্ত্রী

Sandeshkhali Situation: ঢোল বাজিয়ে কীর্তনের আসনে যোগ দিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক।

সন্দেশখালি: মানুষের ক্ষোভ মেটাতে গতকালের পর আজ ফের সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) যান দুই মন্ত্রী। ১৪৪ দেখিয়ে বাধা স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেওয়া হয়। সেই সন্দেশখালিতেই এদিন হাজির হলেন রাজ্যের দুই মন্ত্রী। মাতলেন কীর্তনের আসরেও।

ফের সন্দেশখালিতে দুই মন্ত্রী: বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় শুক্রবার শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন সেখানেই ঢোল বাজিয়ে কীর্তনের আসনে যোগ দিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক। রীতিমতো খোল বাজালেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রীদের দাবি, 'মানুষ আনন্দে আছেন, তাই আমাদের এখানে ডেকেছেন।'। 

৫২ দিন পরেও কেন গ্রেফতার হল না শেখ শাহজাহান? উঠছে এই প্রশ্ন। গত ২ দিন ধরে ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালির বেড়মজুর। একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হামলা ক্রুদ্ধ গ্রামবাসীর। ঝাঁটা-লাঠি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মহিলারা। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ তাঁদের। জমি দখল করে ভেড়ি থেকে মার্কেট তৈরির অভিযোগে সরব গ্রামবাসীরা। ক্ষোভ শুনতে বেড়মজুরে এদিন হাজির হন ২ মন্ত্রী। শুক্রবার এই এলাকাতেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল। রবিবারও বদল হল না সেই ছবির। শেখ শাহজাহানদের গ্রেফতারির দাবিতে এদিনও ফের রাস্তায় মহিলারা। হাতে সুজিত বসু গোব্যাক লেখা পোস্টার। যদিও রাজ্যের দুই মন্ত্রীর আশ্বাস, 'রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে এসেছি।' একইসঙ্গে জমি ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছেন তাঁরা।

এদিকে বেড়মজুরের ঝুপখালিতে আজও পুলিশের ক্যাম্পে জমা পড়ছে অভিযোগ। কেউ আসছেন শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি জবরদখল, হুমকির অভিযোগ নিয়ে। কেউ আবার অত্যাচারের অভিযোগ জানাতে এসেছেন। শুধু উত্তর ২৪ পরগনার সন্দেশখালি নয়, এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকাতেও জমি দখলের অভিযোগ উঠল শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, বাসন্তীর সরবেড়িয়া পুরাতন বাজারে ৯ বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখল করা হয়। প্রতিবাদ করায় স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করার হুমকি দেয় শেখ শাহজাহান বাহিনী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Kalyani AIIMS: পরিবেশ ছাড়পত্র নিয়ে প্রশ্ন, বিতর্কের মুখে কল্যাণী AIIMS

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget