এক্সপ্লোর

Sandeshkhali Violence: সন্দেশখালিকাণ্ডে ED-র ডেপুটি ডিরেক্টরকে ডেকে পাঠাল সিআইডি CID

CID On ED Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে কী কারণে ইডি-কে নোটিস সিআইডি-র ?

কলকাতা : সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Violence) বয়ান রেকর্ডের জন্য ইডি-কে নোটিস সিআইডি-র। ইডি-র ডেপুটি ডিরেক্টরকে ৩ মার্চ ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। ৫ জানুয়ারি হামলার ঘটনায় রুজু হওয়া মামলায় অভিযোগকারী ছিলেন ইডি-র ডেপুটি ডিরেক্টর। 

মূলত চাপের মুখে ৫৬ দিনের মাথায় সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এবার সন্দেশখালিকাণ্ডের তদন্তভার নিল CID। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ED ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনার তদন্ত করবে রাজ্য গোয়েন্দা পুলিশ। এছাড়া, ন্যাজাট থানায় রাজ্য পুলিশের স্বতঃপ্রণোদিত মামলাও রুজু হয়েছে। ওই মামলায় শেখ শাহজাহানকে অ্যারেস্ট দেখানো হয়েছে। বসিরহাট মহকুমা আদালত থেকে এদিন তৃণমূল নেতাকে সোজা ভবানী ভবনে আনা হয়। সেখানেই তাঁকে জেরা করবেন CID আধিকারিকরা। 

আরও পড়ুন, আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের আশঙ্কা, সপ্তাহান্তে কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

সিআইডি হেফাজতে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ সন্দেশখালিতে ইডি ও সিআরপিএফের উপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহানের বিরুদ্ধে। সিআইডি সূত্রে খবর, মুখে পুরোপুরি কুলুপ এটেছেন ধৃত তৃণমূল নেতা। কার নির্দেশে ইডি ও সিআরপিএফের উপর হামলা হল? কেন এমন ঘটনা ঘটল? তদন্তকারীদের এমন একাধিক প্রশ্নে নীরব সন্দেশখালির বেতাজ বাদশা।

সূত্রের খবর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্য়েই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বার বার দেবেন না বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি। সিআইডি সূত্রে খবর, খাবার খাচ্ছেন না শেখ শাহজাহান। গতকাল সারা রাত ঘুমোননি। জেরা করার পর রাতে তাঁকে লকআপে নিয়ে যাওয়া হয়।  ভোরে তাঁর মেডিক্য়াল টেস্ট করা হয়। ফের তাঁকে জেরা করা হবে। 

প্রসঙ্গত, ভিনরাজ্য বা ভিন দেশ নয়, সন্দেশখালি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে, মিনখাঁয় গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। গত প্রায় ২ মাস ধরে যাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই শেখ শাহজাহানকেই কার্যত ঘরের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ওড়িশা থেকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আমির আলি গাজিকেও গ্রেফতার করে সিআইডি।

এদিকে এই ইস্যুতে তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেছেন, 'ঘরের চাকরের নাম CID। তৃণমূলের ঘরের চাকর CID। তাদেরকে উত্তর দেবে।প্রভু কখনও চাকরের কথার উত্তর দেয়! শাহজাহান তো ওদের কাছে প্রভু। তাঁর পিছনে নুূরজাহান। মটন পোলাও বিরিয়ানি খাওয়াবে বসিয়ে বসিয়ে। সন্দেশখালি, ডায়মন্ডহারবার যেখানে যেখানে খোকাবাবু ভোটে দাঁড়াবে, সব এলাকাকে অপারেট কর, জেলখানায় বসে বসে।'

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget