এক্সপ্লোর

Sandhya Mukhopadhyay Health Update: করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে, জানালেন মুখ্যমন্ত্রী

Sandhya Mukhopadhyay Health Update: করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে।

কলকাতা: করোনা আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে সরানো হচ্ছে অ্যাপোলো হাসপাতালে।  বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গীতশ্রীকে দেখতে যান মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘‘উডবার্ন ওয়ার্ডে চিকিৎসকদের বিশেষজ্ঞ দল চিকিৎসা করছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে।’’

এ দিন বিকেলে হাসপাতালে গীতশ্রীকে দেখতে যান মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘সন্ধ্যাদি খুব অসুস্থ। মেয়ে এবং জামাতা সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। উডবার্নে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি হয়। তাঁদের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল। ওঁর হৃদযন্ত্রের একটি সমস্যা রয়েছে। ইতিমধ্যে অ্যাপোলোর সঙ্গে কথা বলেছি আমি। ওখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ উনি কোভিড পজিটিভ। তার উপর হৃদযন্ত্রের ধাক্কা তো রয়েইছে।’’

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের যদিও সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও আপত্তি ছিল না বলে জানান মমতা। তিনি বলেন, ‘‘পিজিতে কোভিডের চিকিৎসা হয় না। শম্ভুনাথে হয়। কিন্তু ওখানে আবার কার্ডিয়াক বিভাগটি তত উন্নত নয়। ওঁর বাড়ির লোকের কিন্তু ওখানে চিকিৎসা করাতে আপত্তি ছিল না। বেলেঘাটা আইডি, মেডিক্যাল কলেজ, বাঙুরও রয়েছে। আমাদের সরকারি চিকিৎসা পরিষেবা ভাল। কিন্তু আমরা চাই, উনি একদম সেরা চিকিৎসা পান। অ্যপোলোয় কোভিডের আলাদা ব্যবস্থা রয়েছে। আমি বলেছি অ্যাম্বুল্যান্স পাঠিয়ে নিয়ে যেতে। কার্ডিয়াকেই ভর্তি করা হোক ওঁকে। কারণ হার্ট ফেলিওরের সম্ভাবনা রয়েছে। প্রার্থনা করি, উনি সেরে উঠুন।’’

আরও পড়ুন: Sandhya Mukherjee:গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়,গ্রিন করিডর করে নিয়ে আসা হল এসএসকেএমে

মমতার কথায়, ‘‘মিষ্টি সকালের মধ্যেও আঁধার দৈত্যের আগমন সন্ধ্যাদিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা চাই, উনি সেরে উঠুন। ছন্দে ফিরে আসুন, আবার জীবন পান। আপনারা জানেন, এখন সামান্য কিছুই কোভিডে রূপান্তরিত হয়ে যায়। একেই বয়স বেশি। তাই কোনও ঝুঁকি নিচ্ছি না। অ্যাপোলোর সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করা হয়েছে।’’

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রের দেওয়া পদ্মসম্মান প্রত্যাখ্যান করার সময়ও সে কথা জানানো হয়েছিল পরিবারের তরফে। এর পর বুধবার রাতে আচমকাই জ্বর আসে শিল্পীর। সে ভাবে খাওয়াদাওয়াও হয়নি। সকালে জ্বর বাড়লে চিকিৎসকদের পরামর্শে শিল্পীকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। সকালেই ফোনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের খবর নেন মুখ্যমন্ত্রী। তার পর বিকেলে সরাসরি হাসপাতালে গিয়ে উপস্থিত হন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget