এক্সপ্লোর

Sandhya Mukhopadhyay Passes Away: সুরলোকে যাত্রা, ন’দিনের ব্যবধানে বন্ধু লতার কাছে পাড়ি দিলেন সন্ধ্যাও

Sandhya Mukhopadhyay Demise: ৬ ফেব্রুয়ারি ভারতীয় সঙ্গীতের মহাকাশ থেকে হারিয়ে গিয়েছে এক উজ্জ্বল নক্ষত্র। লতা মঙ্গেশকর। ন’দিনের মধ্যে গানের জগতে আবার নামল অন্ধকার। চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

কলকাতা: লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) এবং সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। আজীবন দু’জন দু’জনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। খ্যাতির শিখরে পৌঁছেও, সেই বন্ধুত্বে চিড় ধরেনি। মাত্র ন’দিনের ব্যবধানে অন্য সুরলোকে চলে গেলেন সেই দুই বন্ধু।

৬ ফেব্রুয়ারি ভারতীয় সঙ্গীতের মহাকাশ থেকে হারিয়ে গিয়েছে এক উজ্জ্বল নক্ষত্র। লতা মঙ্গেশকর। ন’দিনের মধ্যে গানের জগতে আবার নামল অন্ধকার। চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। লতা এবং সন্ধ্যা- দু’জনের শুধু চলে যাওয়াটাই কাছাকাছি নয়। আজীবন তাঁরা দু’জন একে অপরের অত্যন্ত কাছের বন্ধু ছিলেন। সন্ধ্যা যখন মুম্বই যেতেন, তখন লতা প্রায়শই এভারগ্রিন হোটেলে তাঁর কাছে চলে আসতেন। লতা একলাই আসতেন।

কখনও আবার তাঁর সঙ্গে থাকতেন সুরকার রোশন, সি রামচন্দ্র। লতার সঙ্গে গান নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন সন্ধ্যা। প্রথম দিকে মুম্বইয়ে সন্ধ্যার সঙ্গে তাঁর দিদি থাকতেন। তারপর সন্ধ্যার মা তাঁর সঙ্গে থাকতে যান। সন্ধ্যার মায়ের হাতের রান্নার ভক্ত ছিলেন লতা। প্রায়শই সন্ধ্যার কাছে গিয়ে তাঁর মা’কে বলতেন--- ‘মাজি, আজ থোড়াসা চাউল লেঙ্গে।’ সন্ধ্যার মা-ও মেয়ের মতোই লতাকে নানা তরকারি, পায়েস রেঁধে খাওয়াতেন। লতা খুব তৃপ্তি করে খেতেন সে সব।

গান ছাড়াও লতার সঙ্গে সন্ধ্যার নানা গল্প হত। লতা শোনাতেন, কীভাবে, কত কষ্ট করে, তাঁকে স্টুডিওর দরজায় দরজায় ঘুরতে হয়েছে। কোনও কোনও দিন সন্ধ্যাও মুম্বইয়ে লতার বাড়ি চলে যেতেন। লতার মা-ও সন্ধ্যাকে খুবই ভালোবাসতেন। লতা কোনও কাজে বেরোলে সন্ধ্যাকে হোটেলে নামিয়ে দিয়ে যেতেন। 

পরবর্তীকালে সন্ধ্যার ঢাকুরিয়ার বাড়িতেও এসেছেন লতা। দু’জনেই খ্যাতির শিখরে পৌঁছেছেন। অজস্র সম্মান পেয়েছেন। কিন্তু, দু’জনের মধ্যে কখনও রেষারেষি তৈরি হয়নি। বন্ধুত্বের তাল এতটুকু কাটেনি। মানসিক ধাক্কা সহ্য করার মতো জায়গায় নেই বলে, বন্ধু লতার চলে যাওয়ার খবর সন্ধ্যাকে জানানো হয়নি। তবে ন’দিনের মধ্যে বন্ধুর কাছে পাড়ি দিলেন সন্ধ্যাও। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কেন সবাই কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না? কবে থেকে সকলে পাবেন? যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget