এক্সপ্লোর

Second Hooghly Bridge Closed : সপ্তাহান্তে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

শনিবার মধ্যরাত থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই সেতুতে সব রকমের যান চলাচল বন্ধ থাকবে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য সপ্তাহান্তে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। শুধু কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী নয়, এই সেতুল ব্যবহার করে জেলা ও অন্য রাজ্য থেকেও কলকাতা শহরে আসেন মানুষ। বিশেষত রাতের দিকে বহু মালবাহী যান এই সেতু পারাপার করে। স্বাভাবিকভাবেই এই সেতু বন্ধ থাকার খবরে চিন্তার ভাঁজ অনেকের কপালে। 

কতক্ষণ বন্ধ থাকবে সেতু

শনিবার মধ্যরাত থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই সেতুতে সব রকমের যান চলাচল বন্ধ থাকবে।

কোন কোন রুট দিয়ে গাড়ি চলবে

  • বেহালা-আলিপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে।
  • টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে ওই একই রুটে।
  • বন্দর এলাকা থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড় দিয়ে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে পাঠানো হবে।
  • ছোট গাড়িকে সেতুতে উঠতে দেওয়া হবে না। সেগুলি যাতায়াত করবে স্ট্র্যান্ড রোড এবং হাওড়া সেতু হয়ে।

    মেরামতির জন্য গত নভেম্বর মাসে প্রায় দেড়মাস, সাঁতরাগাছি উড়ালপুলে যান নিয়ন্ত্রণ করা হয়। সাঁতরাগাছি ব্রিজের এক্সপ্যানশন জয়েন্টে সমস্যা। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উড়ালপুলে যান নিয়ন্ত্রণ হয়। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছিল উড়ালপুল। বিজ্ঞপ্তি জারি করে হাওড়া সিটি পুলিশ। এর ফলে চরম ভোগান্তি বাড়ে।  হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সাঁতরাগাছি উড়ালপুল। তেমনই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু।  

    গত বছর এর জেরে জেরে চরম হয়রানির শিকার হন ট্রাক চালকরা। সকাল থেকে হুগলির বিভিন্ন রাস্তায় আটকে দেওয়া হয় পণ্যবাহী গাড়ি। দিনভর অপেক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েন চালকরা। কোনা এক্সপ্রেসওয়ে, ডানকুনি সংলগ্ন এলাকায় যানজটে নাকাল হন। এবার দ্বিতীয় হুগলি সেতু রাতে বন্ধ থাকলে তার জেরে যাতে কোনও সমস্যা না হয়, তাই আগে থেকেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন।                       

    আরও পড়ুন :

    এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা

সেরা শিরোনাম

West Bengal News Live: কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র চার্জশিটে বিস্ফোরক তথ্যের উল্লেখ
কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র চার্জশিটে বিস্ফোরক তথ্যের উল্লেখ
Bus Accident: গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
Accident News: ট্যুরিস্ট বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ গাড়ির, নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা
ট্যুরিস্ট বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ গাড়ির, নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা
Tapas Roy On Sudip: পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়, বললেন,
পুরভোটে সুদীপ প্রার্থী হলে প্রচারে নামবেন তাপস রায়, বললেন,"দল চাইলে সুদীপের হয়ে প্রচার করব, পদযাত্রা করব"

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget