এক্সপ্লোর

Kasba Student Death: দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্ত, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুুলিশ

Student Death: কসবার স্কুলে পড়ুয়ার রহস্যমৃত্যু হয় গতকাল।  ওপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ? পরিবারের একের পর এক বিস্ফোরক দাবি ঘিরে বেড়েছে রহস্য।

কলকাতা: কসবার সিলভার পয়েন্ট হাইস্কুলে (Kasba Silver Point High School) দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুুলিশ। ডাকা হয়েছে ফরেন্সিক দলকে। (forensic team) 

পড়ুয়ার রহস্যমৃত্যু: কসবার স্কুলে (kasba scholl student death) পড়ুয়ার রহস্যমৃত্যু হয় গতকাল।  ওপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, নাকি রয়েছে অন্য কোনও কারণ? পরিবারের একের পর এক বিস্ফোরক দাবি ঘিরে বেড়েছে রহস্য। স্কুলের প্রধান শিক্ষক-সহ ৩ জনের বিরুদ্ধে কসবা থানায় FIR দায়ের করেন মৃতের বাবা। খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। 

স্কুলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু?  যাদবপুরে হস্টেলে ছাত্রের মৃত্যু নিয়ে তোলপাড়ের মাঝেই, ফের শিক্ষাঙ্গনে এক ছাত্রের রহস্য়মৃত্য়ুর ঘটনা কার্যত ঘি দিয়েছে আগুনে! 'প্রতিশোধ' নিতে খুনের অভিযোগ তুলেছে পরিবার! কসবার সিলভার পয়েন্ট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল শেখ শান। তাঁর পরিবারের দাবি, সোমবার স্কুল কর্তৃপক্ষের তরফে বাড়িতে ফোন করে জানানো হয়, স্কুলের সিঁড়ি থেকে পড়ে গিয়েছে শান। কিন্তু পরে আবার স্কুলের তরফে বলা হয়, ওপর থেকে ঝাঁপ দিয়েছে দশম শ্রেণির ওই পড়ুয়া। তাঁকে নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের হাসপাতালে। 

উঠছে একাধিক প্রশ্ন:  হাসপাতালে পৌঁছে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান বাবা। এই ঘটনায় প্রশ্ন উঠছে, ওপর থেকে পড়ে মৃত্য়ু হলে হাড় ভাঙল না কী করে? শুধু কান দিয়ে রক্ত বেরোল কেন? স্কুল থেকে ওই ছাত্রের বাড়ি ১ কিলোমিটার দূরে। সেখানে খবর দিতে স্কুলের ২ ঘণ্টা সময় লাগল কেন? স্কুলের কাছে একাধিক হাসপাতাল থাকা সত্ত্বেও ওই ছাত্রকে মুকুন্দপুরে নিয়ে যাওয়া হল কেন? এমন একাধিক প্রশ্নেই মুড়ে রয়েছে গোটা ঘটনা।

খুনের অভিযোগ তোলার পাশাপাশি মৃত ছাত্রের পরিবারের তরফে আরও দাবি করা হয়েছে যে, প্রজেক্ট জমা দিতে না পারায় সহপাঠীদের সামনে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয় পড়ুয়াকে। অন্য আরেকজন পড়ুয়ার সঙ্গে তাঁকে ৫ তলায় নিয়ে যান শিক্ষিকারা সহপাঠীকে নেমে যেতে বলা হলেও নামতে দেওয়া হয়নি শেখ শানকে। সেখানেই তাঁকে শিক্ষিকারা মারধর করেন বলে অভিযোগ পরিবারের।  

আরও পড়ুন: Calcutta High Court: রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন! বড় নির্দেশ আদালতের

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget