এক্সপ্লোর

TET: ওএমআর শিটে গুপ্ত সঙ্কেত? প্রশ্ন-উত্তরের মধ্যেই লুকিয়ে দুর্নীতির রহস্য? বিস্ফোরক ইডি

আর কেন্দ্রীয় এজেন্সির দাবি অনুযায়ী, এই দুর্নীতির ত্রিভূজে যুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষও।

কলকাতা: টেটের ওএমআর শিটে গুপ্ত সঙ্কেত? ২টি প্রশ্ন আর উত্তরের মধ্যেই লুকিয়ে দুর্নীতির রহস্য? নেপথ্যে প্রত্যক্ষভাবে মানিক ভট্টাচার্য এবং কুন্তল ঘোষের হাত ছিল! জেলবন্দি মানিক ভট্টাচার্যের জামিন আর্জির বিরোধিতায় আদালতে এমনই বিস্ফোরক দাবি করল ইডি। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেন, কুন্তল ঘোষকে জেরায় জানা গেছে, চাকরি পাইয়ে দেওয়ার নামে যাদের কাছ থেকে টাকা নেওয়া হত, তাদের ২টি প্রশ্ন এবং তার উত্তর আগে থেকেই বলে দেওয়া হত।

বলা হত, OMR শিটে ওই ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাকি উত্তরপত্র ফাঁকা থাকবে। যাতে পরে সেই OMR দেখলে, টাকা দেওয়া চাকরিপ্রার্থীকে সহজেই চিহ্নিত করা যায়। পরে সেই OMR শিটে, বসিয়ে দেওয়া হত উত্তর। বুধবার নগর দায়রা আদালতে ইডির দায়ের করা পিটিশনে দাবি করা হয়, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের যুগলবন্দিতেই আত্মসাৎ হয়েছে দুর্নীতির বিপুল টাকা! আর কেন্দ্রীয় এজেন্সির দাবি অনুযায়ী, এই দুর্নীতির ত্রিভূজে যুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষও।  ইডির দাবি, বেসরকারি, বিএড ও ডিএলএড কলেজকে অনুমোদন এবং নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার নামে ৬ থেকে ৮ লক্ষ টাকা যেত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। মানিক ভট্টাচার্যকে দিতে হত ২ থেকে ৫ লক্ষ টাকা।

অন্যদিকে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়! কলকাতা হাইকোর্টে বারবার ভর্ৎসিত হওয়ার পর, অবশেষে দুর্নীতির কথা মেনে নিয়ে, নবম-দশমে ৮০০ জনেরও বেশি সুপারিশপত্র বাতিল করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে সুপারিশপত্র বাতিলের প্রক্রিয়া।
জানালেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

২০১৬-র নবম-দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছে। অযোগ্য চাকরিপ্রার্থীর OMR শিট ও SSC-র সার্ভারে উল্লেখিত প্রাপ্ত নম্বরের মধ্যে বিস্তর ফারাক ধরা পড়ে। যেমন হাইকোর্টে সিবিআই দাবি করেছিল, অনেকেই সাদা খাতা জমা দিলেও, SSC-র সার্ভারে কারও প্রাপ্ত নম্বর দেখা যায় ৫০, কারও ৫২ তো কারও ৫৩! এরপরও কেন অযোগ্যদের চাকরি বাতিল করা হচ্ছে না?

এই প্রশ্ন তুলে স্কুল সার্ভিস কমিশনকে রীতিমতো ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। গত ৩১ জানুয়ারি, SSC-র আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেছিলেন, সব কি আদালতের দায়িত্ব? কেউ ঠকিয়ে চলে গেল আর আপনারা চুপ করে বসে থাকবেন? এত ভয় কেন? 

যা হয়েছে তা ভুলে গিয়ে এগিয়ে চলুন। নিজের ক্ষমতা কেন প্রয়োগ করছেন না? আপনাদের চেয়ারম্যানকে বলুন, অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য।  এর প্রেক্ষিতে SSC আদালতকে জানায়, তাদের ১৭ নম্বর ধারা প্রয়োগ করে তারা অযোগ্যদের সুপারিশপত্র বাতিল করতে পারে। 

কমিশনের তরফে জানানো হয়েছে,প্রথমে ৯৫২ জনের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছিল। পরে হাইকোর্টের নির্দেশে ১৫ জনের ১ নম্বর করে বাড়ে। বাকি ৯৩৭ জনের সবাইকে সুপারিশপত্র দেওয়া হয়নি। 

সুপারিশপত্র দেওয়া হয়েছে ৮০০-র কিছু বেশি অযোগ্য চাকরিপ্রার্থীকে। তাঁদেরই সুপারিশপত্র বাতিল করার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপারিশপত্র বাতিল হলে, স্বাভাবিকভাবে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগপত্রও বাতিল হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dharmatala NEET Protest Chaos: কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ

ভিডিও

TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget