এক্সপ্লোর

Howrah Chaos: হাওড়া ময়দান এলাকায় দু’পক্ষের গন্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা, জারি ১৪৪ ধারা

West Bengal News: পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হন। পুলিশ ও র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সুনীত হালদার, হাওড়া: হাওড়া (Howrah) ময়দানের ফাঁসিতলা এলাকায় দু’পক্ষের গন্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গতকাল রাতে একাধিক দোকান ও ৭-৮টি গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হন।                                    

দু’পক্ষের গন্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা: দুই গোষ্ঠীর সংঘর্ষে বুধবার রাতে  উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ফাঁসিতলা। ঘটনার সূত্রপাত টিকিয়াপাড়া বাজার থেকে ফাঁসিতলা পর্যন্ত একটি মিছিলকে কেন্দ্র করে। মিছিলে কে বা কারা ইট ছোড়ে বলে অভিযোগ। তা ঘিরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত হয়েছেন দু'পক্ষের ৮ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া, শিবপুর সহ একাধিক থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন হাওড়া থানার ওসি সহ ৪ পুলিশকর্মী। ঘটনায় তৃণমূলের স্থানীয় ওয়ার্ড সভাপতি ও প্রাক্তন কাউন্সিলরের স্বামী রোহিত আলমের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘটনার পর থেকে থমথমে এলাকা। দোকানপাঠ বন্ধ রয়েছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পিকেট বসানো হয়েছে। মোতায়েন রয়েছে র‍্যাফ। এবিষয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, “যে ঘটনা ঘটে থাকুক বাঞ্চনীয় নয়। হওয়া উচিত নয়। দু'পক্ষেরই কিছু ভূমিকা আছে। পুলিশ ব্য়াপারটাকে দ্রুত সমস্য়ার সমাধান করেছে। এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। যাতে আর কোনও অশান্তি না হয়।’’

এর আগে গত মাসে উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়ার মল্লিকপোল জগদীশপুর এলাকায়। অভিযোগ ওঠে,রাত হলেই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বসে মদের আসর। সেই আসরে যোগ দেয় পুলিশও। মত্ত অবস্থায় মহিলাদের কটূক্তি, মদের বোতল ভাঙাভাঙি, হই-হল্লা চলে রাতভর। গ্রামবাসীদের অভিযোগ করেন অন্যান্য দিনের মতো  বড়দিনের রাতেও একই ঘটনা ঘটে। প্রতিবাদ করায় রাজাপুর থানার পুলিশ তাঁদের মারধর ও লাঠিচার্জ করে বলে অভিযোগ।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Dilip Ghosh: 'গাড়ির গতি ভারতে ২০০ কিমি হয় কি না জানা নেই' মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা প্রসঙ্গে দিলীপ

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget